ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরা রইচপুরে অবৈধভাবে মাটি উত্তোলন: ঝুঁকিতে জনজীবন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সদর উপজেলার রইচপুর এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শত শত হল্লা গাড়ির মাধ্যমে মাটি পরিবহন করা হচ্ছে। এছাড়া রাত ১০টার পর ডাম্পার ট্রাক ব্যবহার করে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে, বিশেষ করে লেক ভিউ সিটি প্রকল্পে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, প্রতিদিন প্রায় ২০০ থেকে ৩০০ হল্লা গাড়ি মাটি পরিবহনে ব্যবহৃত হচ্ছে। ফলে এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভারী যানবাহনের কারণে ধুলাবালি বৃদ্ধি, শব্দদূষণ এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রচ্ছায়ায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “দিন-রাত মাটি বহনকারী গাড়ির যাতায়াতে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। শিশু, বৃদ্ধ ও পথচারীদের জন্য এটি বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”
পরিবেশ সচেতন মহলের মতে, নিয়ম বহির্ভূতভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমি, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এছাড়া অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে ভবিষ্যতে ভূমিধস ও জলাবদ্ধতার মতো সমস্যাও দেখা দিতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধ মাটি উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

সাতক্ষীরা রইচপুরে অবৈধভাবে মাটি উত্তোলন: ঝুঁকিতে জনজীবন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপলোড সময় ০৭:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬