ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা ‎ ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলের লোহাগড়ায় ‘জাল দলিল তৈরির চক্র’ নিয়ে চাঞ্চল্য, তদন্তের দাবি সুনামগঞ্জের শান্তিগঞ্জে মহাসড়কে লেগুনার ধাক্কায় নারী নিহত পাবনার ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিট বাণিজ্যে ১০ বছরে অতিরিক্ত অর্ধকোটি টাকা আদায়ের অভিযোগ ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা সাতক্ষীরার তালায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা জুলাই হত্যা মামলায় কারাগারে সাতক্ষীরার সাবেক এমপি মুজিবুর সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় শিশু নিহত ‎ ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জুলাই হত্যা মামলায় কারাগারে সাতক্ষীরার সাবেক এমপি মুজিবুর

প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি শেখ মুজিবুর রহমানকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. শামীম এ তথ্য দিয়েছেন।

এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর জুলাই আন্দোলনের সময় উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিতে আসাদুল্লাহ নামে এক ব্যক্তি নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার এসআই শাহীন মাহমুদ।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে উত্তরার ৭ নম্বর সেক্টরে গুলিবিদ্ধ হন আসাদুল্লাহ। তখন তার পরিবার তাকে খুঁজে পায়নি। তার স্ত্রী তুরাগ থানায় জিডি করেছিলেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর ১১ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসাদুল্লাহর লাশ শনাক্ত করে তার পরিবার।

নবম সংসদে সাতক্ষীরা-১ আসন থেকে আওয়ামী লীগের এমপি হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সভাপতিও ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে পিএফজি ওয়াইপিএজির সভা ‎

জুলাই হত্যা মামলায় কারাগারে সাতক্ষীরার সাবেক এমপি মুজিবুর

আপডেট সময় ০৭:৪৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬