মেয়ে আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বাবা মো. আলিম হোসেন আকাশ। গতকাল রবিবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -১ এর বিচারক মো. আসাদুর জামান তার জবানবন্দি গ্রহণ (রেকর্ড) করেন। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করা হয়।
এর আগে গত শনিবার দুপুর পৌঁনে ৩টার দিকে তাকে ডুমুরিয়া উপজেলা সদরের আব্দুল কুদ্দুসের চায়ের দোকানে র্যাব ও পুলিশ সদস্য যৌথ অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করে। পরে তাকে খুলনা সদর থানায় নিয়ে আসা হয়। এদিকে, গত ১০ জুলাই নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমা মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করেন। আদালতে মায়ের পর বাবার স্বীকারোক্তি প্রদানের মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকা-ের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার সহকারী পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, গত শনিবার দুপুরে গ্রেফতারের পর থেকে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে। রবিবার সকালে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতে চাইলে দুপুরের পর আকাশকে আদালতে হাজির করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, গত ৮ জুলাই সকাল ১০টার কিছুক্ষণ পর স্বামী রনির সঙ্গে চলে যাওযার জন্য নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার বাড়ি থেকে বের হয় নির্জনা। পরে পরিবারের সদস্যরা তাকে রাস্তা থেকে তুলে বাড়ি নিয়ে আসে। ঐ দিন বিকেলে মা সীমার সঙ্গে নির্জনার কথা কাটাকাটি হয়। ঐ সময় আকাশ তাদের চুপ করতে বলেন। কিন্তু তারা না থামলে বাবা আকাশ কাঠের চলা দিয়ে আঘাত করলে সেটি নির্জনার মাথায় গিয়ে লাগে। এতে নির্জনার মৃত্যু হয়। এরপর লাশ গুম করার জন্য তারা কালো রংয়ের লুঙ্গি দিয়ে মেয়ের বেধে ফেলে। পরে ছাদ থেকে প্লাষ্টিকের বস্তায় ভরে দুইতলা থেকে নিচে নিয়ে আসে। বেশ কয়েকবার লাশটি মোটরসাইকেলে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয় তারা। একপর্যায়ে মোটরসাইকেলে বস্তাবন্দী লাশটি উঠিয়ে বিভিন্নস্থানে ঘুরতে থাকে আকাশ। কোথায় ফেলবে মেয়ের লাশ তা আকাশের মাথায় আসছিল না। এভাবে ঘুরতে ঘুরতে নগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার নির্জন একটি রোডে ফেলে দেয় সে। বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রী দুজনই রক্ত মুছে ফেলে। রাতে তাদের মধ্যে মেয়ের জন্য অনুশোচনার সৃষ্টি হয়। মেয়ের জন্য রাতভর কান্নাকাটি করেন তারা। সকালে বাসা থেকে পালিয়ে যায় তারা।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি রক্তাক্ত লাশটি উদ্ধার করার পর হত্যাকাণ্ডের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পিবিআই ও সিআইডি প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশটির পরিচয় শনাক্ত করা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম। ঘটনার দিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের ছবিটি প্রকাশ করা হয়। পরের দিন বিকেলে লাশের পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরো বলেন, সবচেয়ে আশ্চার্যের বিষয়টি ছিল মা-বাবাকে একাধিকবার ফোন দিয়েও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন পন্থা অবলম্বন করে নির্জনার মা সীমাকে থানায় আনা হয়। প্রথমদিকে মেয়ে হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। পরে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য দেন তিনি। ঘটনার ৬ দিন পর আকাশের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কিশোরী নির্জনার রক্তাক্ত লাশ উদ্ধার হওয়ার পর খুলনা মহানগরীতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে এ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের বাবা-মা জড়িত। এরপর তাদের গ্রেফতারে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে।
সংবাদ শিরোনাম
আদালতে মেয়ে নির্জনা হত্যার দায় স্বীকার করলেন বাবা আকাশ
-
খুলনা ব্যুরো - আপলোড সময় ০৭:৪১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- 29
Tag :
জনপ্রিয় সংবাদ


























