রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট গত ২১ জুন বিকাল ৩ ঘটিকায় দৌলতদিয়া পুরাভিটা নামক এলাকায় অবৈধ মাদক উদ্ধার অভিযান চালায়। মাদক কারবারীদের আটক করতে না পেরে আনসার সদস্য ও সন্ত্রাসী কতিপয় যুবক নিয়ে লুটপাট ভাংচুর, ছিনতাই, মারধর, শ্লীনতাহানিসহ গুরুত্বর অভিযোগ উঠেছে। অভিযানে কোন মহিলা আনসার সদস্য ছিল না। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান দৌলতদিয়া পুরাভিটা এলাকায় যুবতী সাগরিকা (৩২) কে মারধর সহ তার পরিদেহ কাপড় ছিলে বিবস্ত্র করা হয়। এ সময় তার নিকট থেকে তার ব্যবহৃত দামী ভিবো মোবাইল যাহার সিম নম্বর- ০১৩১২৪৮৭৪৮৫ ছিনতাই করে নিয়ে যায়। ইব্রাহিম প্রামানিক (৪২) ও তার মেয়ে স্বপ্না (১৫) বেধরক মারপিট করে আহত করে। লুটপাটে অংশ নেয় আবু বক্কর, সুজন ফকির, পারভেজ, সোহাগসহ অজ্ঞাতনামা ১০/১২ জন যুবক। তাহারা ২টি মোবাইল একটি স্বর্ণের চেইনসহ ৩ লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এছাড়া আরো বেশকিছু ব্যাক্তির নিকট থেকে নগদ টাকা পয়সাসহ মোবাইল সেট স্বর্ণাংকার লুটপাট হয়। মোছাঃ সাগরিকা খাতুন স্থানীয় থানা পুলিশের নিকট বিচার না পেয়ে ২৪ জুন মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সচিব, রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অনুলিপি দেওয়া হয়েছে। রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট থেকে হ্যান্ডকাপসহ চিহ্নিত সন্ত্রাসীরা আসামী ছিনিয়ে নিয়ে গেছে। ভ্রাম্যমান আদালতে কোন ব্যাক্তি ছিনতাই ও মারধরের সাথে জড়িত না। রাজবাড়ী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছে। দৌলতদিয়া ঘাট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী জানান, আইন শৃঙ্খলা বাহিনী নিরীহ ব্যাক্তিদের হয়রানির চেষ্টা করছে।
সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়া মাদক উদ্ধারের নামে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
-
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী থেকে - আপডেট সময় ০৭:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- ৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























