ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম তালায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সংলাপ সভা এইচএসসি ও সমমানে ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী ঠাকুরগাঁয়ে ভোটের মাঠে শিক্ষকের প্রচার, বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ পাটকেলঘাটা বাজারে মাংসের খাটিয়া অরক্ষিত রাখার অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা মাদ্রাসা শিক্ষা বোর্ডে স্বচ্ছতার উদ্যোগ, দুর্নীতি রোধে একসঙ্গে কাজ করছেন চেয়ারম্যান-রেজিস্ট্রার ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে তাঁতি দল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার আমার কোনো দুর্নাম নেই, তারপরও ভাইরাল করা হচ্ছে—এটা মানহানিকর’: রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম আইজিপির মন্তব্যের প্রতিবাদে তেজগাঁও প্রেসক্লাবের ক্ষোভ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তা বদলি

রূপগঞ্জে প্রতিবন্ধীর ভূমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিটন মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধী জমি জাল জালিয়াতি করার অভিযোগে মমিন উদ্দিন (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিনউদ্দিন রূপগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণবাগ এলাকার আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, জামাল উদ্দিন ও যুবলীগ নেতা মমিন উদ্দিন মিলে লিটন মিয়া নামে এক শারীরিক প্রতিবন্ধীর জমি নিয়ে প্রতারণা ও জোরপূর্বক দখলের চেষ্টা চালান। এছাড়া আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় তৎকালীন সংসদ সদস্য ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহযোগিতায় লিটন মিয়াকে তার জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে ,তার উপর হামলা চালায়। পরে এই ঘটনায় লিটন মিয়া ভুমি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলায় মমিন উদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

গেজেটে প্রকাশিত হলো ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের নাম

রূপগঞ্জে প্রতিবন্ধীর ভূমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

আপলোড সময় ০৭:৪৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬