ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত দলিতের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি ভূমি দখল ও অবৈধ গেট উচ্ছেদের দাবিতে মানিকদীর ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সাতক্ষীরায় পুশকৃত চিংড়ি মাছ জব্দ, ধ্বংস ও জরিমানা ১ লক্ষ টাকা জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিককে নিয়ে প্রকাশিত সংবাদের তথ্য-ভিত্তিক প্রতিবেদন খুলনায় অস্ত্রসহ কামরান শেখ নামে সন্ত্রাসী গ্রেফতার

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার শীর্ষ সন্ত্রাসী ও ১৮মামলার আসামী কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২০) ও তার তিন সহযোগীকে বিদেশি একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৮রাউন্ড গুলি, চারটি রাম দা, দুইটি ছুরিসহ আড়াইহাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

২২সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এসআরবি-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১১ এর অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)। তাদের বাড়ি তারাবো পৌরসভার বিভিন্ন গ্রামে। অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-১১ এর এসপি মাহমুদ ও ক্যাপ্টেন রওনক।

এসআরবি-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। কুত্তা শ্রাবণের সহযোগী সন্ত্রাসীসহ অপরাধীদের কর্মকান্ডের বিরুদ্ধে এসআরবি’র অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, কুত্তা শ্রাবণের বিরুদ্ধে হত্যা, মারামারি, ধর্ষণ, চাঁদাবাজি, অস্ত্র, বিস্ফোরক, মাদক, ছিনতাই, নারী নির্যাতন, ধর্ষণ ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। তার নেতৃত্বে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার চিহ্নিত অপরাধীদের নিয়ে সে গড়ে তোলে একাধিক কিশোর গ্যাং ও অপরাধ চক্র। তার অপরাধের মূল চারণক্ষেত্র ছিল শীতলক্ষ্যা নদীর তীরবর্তী নিশান মিলের ওয়াকওয়ে, তারাবো শিল্পাঞ্চল, সুলতানা কামাল সেতু ও তারাবো বাজার এলাকা।

মাদকের স্পট নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, জমি দখল ও অবৈধ অস্ত্রের ব্যবসা ছিল শ্রাবণের মূল আয়ের উৎস। এলাকায় ত্রাস সৃষ্টি করতে শ্রাবণ বাহিনীর সদস্যরা প্রায়ই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দিতো।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১৮মামলার আসামী কুত্তা শ্রাবণ ও তার তিন সহযোগীকে পিস্তলসহ গ্রেফতার

আপলোড সময় ১১:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬