ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা কলারোয়ায় জয়নগরে উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় রূপান্তরের আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দৌলতদিয়া মাদক উদ্ধারের নামে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ খুলনায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন  অবহিতকরন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় গর্ভবতী মায়েদের সরকারি ভাতা প্রদান সংক্রান্ত ফরম বিতরণ করেন  কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেসহ পরিবারের সদস্যরা থানা হেফাজতে কেডিএ চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনার সাথে সামাজিক সংগঠন সিইউসির শুভেচ্ছা বিনিময় নড়াইলে আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় রূপান্তরের আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে বুধবার সকালে খুলনা সিটি করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, নগরের প্লাস্টিক বর্জ্য যাতে নদ-নদীতে গিয়ে পরিবেশ দূষণের কারণ না হয়, সে লক্ষ্যে খুলনা সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। পরিবেশ সুরক্ষায় নাগরিকদেরও সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে ‘পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধন চন্দ্র স্বর্ণকার। তিনি পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের বিরূপ প্রভাব এবং তা মোকাবিলায় করণীয় বিষয় তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরদার শরিফুল ইসলাম, ইকবাল হাসান তুহিন, মো. জাহিদুল ইসলাম এবং মাহফুজুর রহমান মুকুল।

সভায় উন্মুক্ত অধিবেশন সঞ্চালনা করেন অধ্যাপক আনোয়ারুল কাদির। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সুন্দরবন সংলগ্ন ১৭টি উপজেলার ‘ইয়ুথ ফর সুন্দরবন’ যুব ফোরামের সদস্যবৃন্দ, সংবাদকর্মী, উন্নয়নকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ, নদী ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা কলারোয়ায় জয়নগরে উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় রূপান্তরের আলোচনা সভা

আপডেট সময় ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬