ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার
পুলিশ-সাংবাদিকের সমন্বিত ভূমিকার ওপর জোর

খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 20

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর বয়রাস্থ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে খুলনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভায় খুলনা রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস দমনসহ জননিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে ডিআইজি মতবিনিময় করেন।

ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যম যেমন জনগণকে সচেতন করতে পারে, তেমনি অপরাধ দমনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের জন্য পুলিশের দরজা সবসময় খোলা থাকবে। পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে সঠিক তথ্য গণমাধ্যমকে জানানো এবং সাংবাদিকদের দায়িত্বশীল সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব।

মতবিনিময় সভায় পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

পুলিশ-সাংবাদিকের সমন্বিত ভূমিকার ওপর জোর

খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড সময় ০৭:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬