ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল

সাতক্ষীরার তালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলার ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ (বাবলু) পুনরায় ইউনিয়ন পরিষদে তাঁর দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেছেন। দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউনিয়নজুড়ে আলোচনাসহ নিজ অনুসারী, কর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রণব ঘোষ বাবলু স্বপদে বহাল হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ্য খেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

‎সমর্থকদের দাবি, জনগণের আস্থা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় দায়িত্বে ফিরেছেন প্রণব ঘোষ (বাবলু)। তাঁদের প্রত্যাশা- তিনি আগের মতোই সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করবেন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা আরও সহজলভ্য করবেন।

‎দায়িত্ব গ্রহণের পর প্রণব ঘোষ (বাবলু) বলেন, খলিলনগর ইউনিয়নের জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব ধরনের বিভেদ ভুলে সকলকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

‎তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন। জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশ্বাস দেন।

‎স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, প্রণব ঘোষ (বাবলু)-এর নেতৃত্বে খলিলনগর ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সুশাসন ও জনসেবা নিশ্চিত হবে। পুনরায় তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি ত্বরান্তিত হবে বলে স্থানীয় মানুষের প্রত্যাশা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল

আপলোড সময় ০৩:৩৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬