ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার খুলনায় জিরোপয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর খুলনায় যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি কাটাপ্পা গ্রেফতার তালায় যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব প্রত্যাশা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক  সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালত-পরিষদ সংঘাত: নিষেধাজ্ঞার তারিখ নিয়ে প্রশ্ন, ইউএনওর বিরুদ্ধে ভায়োলেশন মামলা আমরা প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলাম: হাসনাত আবদুল্লাহ সুন্দরবনের পাশে অনুমতি ছাড়াই ৩৫ রিসোর্ট, অধিকাংশের নেই পরিবেশগত ছাড়পত্র

তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ৩ দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন হয়েছে। ১৬ থেকে ১৮ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তরের আয়োজনে  রোববার (১৬ আগস্ট) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস স্বর্ণা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ ( তালা-কলারোয়া) অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আফতাব উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইদ্রিস আলী, বিএনপি নেতা অধ্যাপক মোশাররফ হোসনে, যুবদল নেতা সাইদুর রহমান, ফারুক হোসেন জোয়ার্দার, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সেক্রেটারী জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিজ উদ্দীন ও মৎস্যজীবী সমিতির প্রতিনিধি মনিশংকর হালদার প্রমুখ বক্তব্য রাখেন।

‎স়ভা শেষে সফল মৎস্যচাষী হিসেবে মো. বোরহান উদ্দীন, খলিলুর রহমান, আব্রাহাম রাসেল, রাজিন সালেহ ও নাসির নিকারীকে সম্মাননা প্রদান করা হয়। পরে, তালা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

‎এসময় মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২

তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

আপলোড সময় ০৯:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬