ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত আগুনের লেলিহান শিখায় আতঙ্ক, পাশে দাঁড়াল বিজিবি সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন গোয়ালন্দে দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে হিরোইনসহ ৪ জন গ্রেফতার তালা রিপোর্টার্স ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত মানবতার সেবায় ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিকসন খাঁন  খুলনায় ক্রিসেন্ট জুট মিলে ফিড কারখানা চালু করার প্রতিবাদে পাটকল শ্রমিকদের মানববন্ধন খুলনা মহানগরীর ৪৬টি স্কুলের তিন হাজার ২৬৯ জন কৃতী শিক্ষার্থীকে পুরস্কার ভাঙ্গুড়া উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন কে ঘিরে জামায়াতের প্রার্থী ঘোষণা দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড় 

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

‎বজ্রপাতে সাতক্ষীরায় তালায় চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছে। মাঠে ধান রোপনের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

‎উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জন আইচ তাঁদের নিজেদের জমিতে ধান রোপনের জন্য শনিবার সকালে ৮/১০জন কৃষি শ্রমিক (জোন) নিয়ে বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপনের কাজ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনেন শরীরে আঘাত করলে তাঁর গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে নিহত হয়। এসময় পাশে থাকা অন্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। চিত্তরঞ্জন আইচ নিজেদের জমিতে কৃষি কাজের পাশাপাশি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করেন।

‎এবিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

সাতক্ষীরার তালায় বজ্রপাতে কৃষক নিহত

আপলোড সময় ০১:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬