ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা সিআইডি কনস্টেবল মো: রমজানের নেতৃত্বে প্রেসক্লাবের বাইরের ফুটপাত দখল করে সড়ক অবরোধ, আইন লঙ্ঘনের অভিযোগে তোলপাড়! সাংবাদিক শাকিলের গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযান তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা : আটক ৩ মাদকের তথ্য দেওয়ায় তালায় গ্রাম পুলিশকে মারধর, জিডি ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ খুলনায় দুর্বৃত্তের গুলিতে চরমপন্থি নাসিম নিহত

খুলনায় মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 56

খুলনায় আলোচিত জোড়া হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত রবিবার টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর।

র‌্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, গত ১৯ আগস্ট সন্ধ্যায় খুলনা নগরীর লবণচরা থানার হরিণটানা বালুর মাঠ এলাকায় দুর্বৃত্তদের হামলায় মঞ্জুরুল নামের এক যুবক নিহত হন। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

এ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত পৌনে ১০টার দিকে নগরীর শিশুবাগান-আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের অপর এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রথম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই দ্বিতীয় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর জড়িতরা আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় লবণচরা থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, মামলার তদন্তের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় ফারুক ও কদরের অবস্থান শনাক্ত হলে সেখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা

খুলনায় মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার

আপলোড সময় ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬