ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা : আটক ৩ মাদকের তথ্য দেওয়ায় তালায় গ্রাম পুলিশকে মারধর, জিডি ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ খুলনায় দুর্বৃত্তের গুলিতে চরমপন্থি নাসিম নিহত রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে অভিযোগ,গ্রেপ্তার ৩ মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প – ৫৫ বছরের বৈষম্য, মাদক ও বেকারত্বের বেড়াজালে ৪৫ হাজার মানুষ দিনাজপুর ফুলবাড়ী সীমান্তে ৫৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে উপমহাদেশে আবার বিতর্কিত জাতপাত প্রথার পদধ্বনি, শঙ্কিত মানুষ পুরানা ঢাকার ৮/১ কোর্ট হাউজ স্ট্রিটের আসল রহস্য ফাঁস:

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১ হাজার ১১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৬৭২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জব্দ করা চোরাচালান মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা।

রোববার (৪ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর, চৌঠা ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় এসব মাদক ও চোরাচালান সামগ্রী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ১১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৭২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ। অভিযানের সময় এসব মালামালের কোনো মালিককে পাওয়া যায়নি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ এবং এর সঙ্গে জড়িতদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান আরও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা : আটক ৩

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ

আপলোড সময় ১১:১৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬