ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনাজপুর ফুলবাড়ী সীমান্তে ৫৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ হিলি এলএসডি গোডাউন থেকে সরকারি ধান বিক্রির অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে উপমহাদেশে আবার বিতর্কিত জাতপাত প্রথার পদধ্বনি, শঙ্কিত মানুষ পুরানা ঢাকার ৮/১ কোর্ট হাউজ স্ট্রিটের আসল রহস্য ফাঁস: প্রবীণ সাংবাদিকদের ভাতা দ্রুত কার্যকরের দাবি জাতীয় প্রেস ক্লাব আঙ্গিনায় পথসভা ও র‌্যালি “ভিউ বাণিজ্য : সামাজিক পুঁজি” ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি খুলনার সোনাডাঙ্গায় শিক্ষকদের বিরুদ্ধে ক্লাস ফাঁকি ও অনৈতিক আচরণের অভিযোগ, গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর ফুলবাড়ী সীমান্তে ৫৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৫৫৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা।

শুক্রবার (২ অক্টোবর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন রুদ্রানী বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব সিরাপ জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৫৫৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

দিনাজপুর ফুলবাড়ী সীমান্তে ৫৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

দিনাজপুর ফুলবাড়ী সীমান্তে ৫৫৮ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

আপলোড সময় ০৯:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬