গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে জাতীয় প্রেসক্লাবের বাইরের ফুটপাত দখল করে ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে যে সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়, তার নেপথ্যে ছিলেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে কর্মরত কনস্টেবল *মো: রমজান*। একজন সরকারি চাকরিজীবী হয়ে কিভাবে তিনি ফুটপাত দখল ও রাস্তা বন্ধ করে আন্দোলনের উপদেষ্টা থাকেন, তা নিয়ে এখন তোলপাড় চলছে।
প্রেসক্লাবের বাইরের ফুটপাত দখল করে জনদুর্ভোগ:
গত ৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের মূল ফটকের বাইরের ফুটপাত সম্পূর্ণ দখল করে সংগঠনটি মানববন্ধন করে। এতে প্রেসক্লাবের সামনের রাস্তা ও ফুটপাত দিয়ে চলাচলকারী সাংবাদিক, পথচারী ও সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এভাবে অনুমতি ছাড়া ফুটপাত দখল ও রাস্তা বন্ধ করা কোনোভাবেই বৈধ নয়।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সভাপতি *এস এম আবু বকর*, সাধারণ সম্পাদক *আবু বক্কর সিদ্দিক*, দপ্তর সম্পাদক *সোহেল রানা*, ঢাকা মহানগর সভাপতি *হান্নান মাতব্বর*, সদস্য *দেলোয়ার হোসেন* এবং উপদেষ্টা *মো: রমজান*।
সিআইডি কনস্টেবল রমজানের ভূমিকা নিয়ে প্রশ্ন:
অনুসন্ধানে জানা যায়, উপদেষ্টা মো: রমজান সিআইডিতে কনস্টেবল পদে কর্মরত। মুঠোফোনে তিনি সরকারি চাকরির বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, ইজিবাইকের তার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং চালককে মারধর করা হয়েছে। কিন্তু আইন নিজের হাতে না নিয়ে তিনি কেন ফুটপাত দখল করে আন্দোলনে? ভুক্তভোগী হলে তার তো থানায় মামলা করার কথা।
*যেসব আইন লঙ্ঘিত হয়েছে:*
*১. সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯:*
– *বিধি ১৩:* অনুমতি ছাড়া কোনো শ্রমিক সংগঠনের পদে থাকা যাবে না।
– *বিধি ১৭:* ব্যবসার সাথে জড়িত থাকা যাবে না।
– *বিধি ২৫ ও ৩০:* সরকারি চাকরিজীবী কোনো আন্দোলন বা বেআইনি সমাবেশে অংশ নিতে পারবেন না। এটি অসদাচরণ।
*২. পুলিশ রেগুলেশন বেঙ্গল (PRB) বিধি ৮৮ এবং পুলিশ অফিসার্স (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৬ এর ধারা ৩:*
পুলিশ সদস্যের কর্তব্যে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গ গুরুতর অপরাধ। কোনো পুলিশ সদস্য অনুমতি ছাড়া কোনো সংগঠনের উপদেষ্টা হতে পারেন না।
*৩. ফুটপাত দখল ও সড়ক অবরোধ অবৈধ:*
– *ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ এর ধারা ২৯ ও ৩৩:* বিনা অনুমতিতে ফুটপাত দখল, রাস্তা বন্ধ করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ।
– *দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৪৩ (বেআইনি সমাবেশ) ও ৩৪১ (অন্যায়ভাবে চলাচলে বাধা):* অনুমতি ছাড়া রাস্তা বন্ধ করে অবরোধ করা আইনত দণ্ডনীয়।
একজন পুলিশ সদস্য হয়ে তিনি নিজেই যদি ফুটপাত দখল ও সড়ক অবরোধের মতো বেআইনি কাজে নেতৃত্ব দেন, তাহলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা রাখবে কিভাবে?
এ বিষয়ে সিআইডি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা চলছে।
আনিসুর রহমান মোল্লা 















