ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা রাঙ্গুনিয়ায় সুদী আলমের জ্বালায় অতিষ্ঠ বেতাগীবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা.. রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক গর্বিত সন্তানকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে উৎসবের আবহ কবি আহমেদ রুহুলের গল্পে ও সাইদুল ইসলামের পরিচালনায় মুক্তি পেল ‘আকাশের চোখে বৃষ্টি’, আসছে আরও দুটি নাটক খুলনায় চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার  ৪টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার রাজবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে একই স্থানে ১৮ বছর তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বেসরকারি গবেষণা সংস্থা- পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান সাতক্ষীরার তালা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়কালে তিনি মৎস্যচাষী, মৎস্যজীবী, ভূমিহীন কৃষক ও আমচাষীসহ প্রান্তিক পেশাজীবীদের নানান সমস্যা, দূর্ভোগ ও সম্ভাবনার কথা শোনেন এবং তাদের থেকে মতামত গ্রহণ করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী ও নলতা গ্রাম এবং হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে প্রান্তিক ও তৃণমূল মানুষেরে সাথে মতবিনিময় সভায় মিলিত হন তিনি। পরে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের হলরুমে অনুরুপ মতবিনিময় করেন।

এসময় ভুক্তভোগী মৎস্যজীবী ও কৃষকরা তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা বলেন, সমুদ্রে মাছ আহরণে নানা প্রতিবন্ধকতা রয়েছে। সুন্দরবন সংলগ্ন এলাকায় জলদস্যুর ভয়, নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়া এবং নৌকা-জাল কেনার জন্য সহজ ঋণ না পাওয়ার কারণে জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া সুপেয় পানী পান এবং সন্তানদের লেখাপড়া করাতে তাদের পরিবারকে হিমশিম খেতে হয়। ভূমিহীন কৃষকরা জমি ও কৃষি উপকরণের অভাবের কথা তুলে ধরেন। আমচাষীরা আমের বাজার দর না পাওয়া, আম সংরক্ষনাগার না থাকায় আম নষ্ট হওয়া, ঢাকায় আম পাঠানো খরচ তুলে ধরে সরকারের নিকট প্রণোদনার দাবী তোলেন ।

সব শেষে তালার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গণতন্ত্রের অন্যতম বিষয় হচ্ছে জবাবদিহিতা। এটি তৈরি হবে ভালো পরামর্শ ও তথ্যভিত্তিক। তিনি বলেন, তালা উপজেলায় এসে এখানকার জেলে, ভূমিহীন কৃষক, মৎস্য ও আমচাষীদের দুঃখ-দুর্দশার কথা শুনেছি। মৎস্যজীবীদের বড় সমস্যা হচ্ছে সমুদ্রে জলদস্যু আক্রমণ ও হুমকি। এছাড়া ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্ত নিয়ে-ও সমস্যার কথা শুনেছি। এখানে না আসলে আমি এসব সমস্যার বিষয় বুঝতে পারতাম না।

ড. জিল্লুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা টেকসই করতে সহজ ঋণ, খাস জমি বন্দোবাস্ত প্রদান, জলদস্যু দমন ও আম বাজারজাতকরণে সহায়তা বাড়াতে হবে। গবেষণা ও নীতিনির্ধারণের মাধ্যমে এসব সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর পরিচালনায় মতবিনিময়কালে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এম. হাশেমী, পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নমিরা শামীম, জেন্ডার স্পেশালিস্ট মাহবুবা হক এবং কমিউনিকেশন ম্যানেজার জয়ন্ত কুমার পাল। এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক ভাইস চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক এসএম মোতাহিরুল হক শাহীন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা

তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা

আপলোড সময় ০৯:২২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬