ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা রাঙ্গুনিয়ায় সুদী আলমের জ্বালায় অতিষ্ঠ বেতাগীবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা.. রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক গর্বিত সন্তানকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের প্রথম সফর ঘিরে উৎসবের আবহ কবি আহমেদ রুহুলের গল্পে ও সাইদুল ইসলামের পরিচালনায় মুক্তি পেল ‘আকাশের চোখে বৃষ্টি’, আসছে আরও দুটি নাটক খুলনায় চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার  ৪টি মোবাইল ফোন, ৬টি সিমকার্ড ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার রাজবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে একই স্থানে ১৮ বছর তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মনির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। তিনি রূপসী ঘাট এলাকায় দৈনিক মজুরিতে মালামাল ওঠানো-নামানোর কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালক ইয়াকুব হোসেন ফোনে কথা বলতে বলতে এক হাতে ট্রাক চালাচ্ছিলেন। এ সময় রূপসী ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মনির হোসেন। তখন ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন দুর্ঘটনার পর ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়,ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির ট্রাকটি চালিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার একটি গুদামের দিকে যাচ্ছিলেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ জানান, ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ এবং আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালায় প্রান্তিক মানুষের সাথে ড. হোসেন জিল্লুর রহমান : শুনলেন নানান কথা

রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক

আপলোড সময় ০৭:২২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬