ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে একই স্থানে ১৮ বছর তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের সাভারে ৯ বছরের শিশুর অস্বাভাবিক মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা—রহস্য উদঘাটনের দাবি বাবার সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ জন সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পন আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ  —- শিক্ষা মন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সুনামগঞ্জে বিজিবির টাস্কফোর্স অভিযানে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান আটক রাজনীতি ও অপপ্রচারের শিকার

রাজবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে একই স্থানে ১৮ বছর

রাজবাড়ী জেলা কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে দীর্ঘ ১৮ বছর যাবত চাকুরী করছেন মোঃ ফিরোজ আল মামুন। সরকারী আইনে ৩ বছর পর বদলীর নিয়ম থাকলেও প্রভাবশালীদের শাক্তিশালী তদবীরে তিনি দীর্ঘ ১৮ বছর একই পদে একই স্থানে বহাল রয়েছেন। যাদের দেখার কথা তারা দেখেও না দেখার ভান করে চলছে। ফলে অনিয়মই এখন নিয়মে পরিনত হয়েছে। রাজবাড়ী জেলায় ৫ শতাধিক ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। এ সকল কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকার নিকট থেকে প্রতি বছর প্রতিটি কেন্দ্র থেকে ২ হাজার টাকা করে জাকাতের নামে চাঁদা উত্তোন করা হয়। এ সকল টাকা গরীব মানুষের মধ্যে বিতরণ না করে ইসলামিক ফাউন্ডেশনের উক্ত কর্মকর্তা কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারীদের সহযোগীতায় ভাগ-বাটোয়ারা করে খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের আস্থাভাজন হিসাবে পরিচিত মোঃ ফিরোজ আল মামুন আওয়ামী লীগ সরকারের পতন হলেও তার বদলী হয়নি। তার অফিসের বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানিয়ে ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিতেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাতারাতি ভোল পাল্টে ফেলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

রাজবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে একই স্থানে ১৮ বছর

রাজবাড়ীতে ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার পদে একই স্থানে ১৮ বছর

আপলোড সময় ০৩:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬