ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় আগস্টে বিজিবি’র ব্যাপক অভিযানে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ৪৫১ রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে গ্রেপ্তার পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ খুলনায় দুর্বৃত্তর ছুরিকাঘাতে যুবক নিহত খুলনা অফিস বহুল আলোচিত আশুলিয়ায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেফতার-০১, আলামত উদ্ধার তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন : জনমনে ক্ষোভ  তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের — বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ

সাতক্ষীরার পাটকেলঘাটায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে বলফিল্ড মোড় সড়ক। খানাখন্দ, বড় বড় গর্ত ও কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া প্রায় ৩০০ মিটার সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের অন্যতম কারণ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটকেলঘাটা বাজারের জামসেদ এর মুরগীর দোকান থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বলফিল্ড সড়কটি এক যুগের ও বেশি সময় ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে।

প্রতিদিন এ পথে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। কোথাও জমে আছে পানি, আবার কোথাও কাদায় একাকার হয়ে আছে পুরো রাস্তা। কোনো কোনো অংশে পিচের পরিবর্তে ইটের সলিং দেখা গেছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে সড়কে জমে থাকে হাঁটু পানি, প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের কাদাপানি মাড়িয়েই চলাচল করতে হয়।

ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, প্রায় ৩০০ মিটার এই সড়ক পার হতে প্রতিদিনই চরম ভোগান্তি পোহাতে হয়। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। বড় গর্তের কারণে অনেক সময় যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে গর্ত পার করতে হয়।

উপজেলা এলজিডি অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির আওতায় চার ধরনের রাস্তা উন্নয়ন ও মেরামত করা হয়। উপজেলা রোড, ইউনিয়ন রোড গুলো এ ক্যাটাগরি, পাটকেলঘাটা বলফিল্ড সড়কটি বি ক্যাটাগরির সড়ক হওয়ায় ২০২০ ও ২১ সাল থেকে শুরু করে চার থেকে পাঁচ বছর ধরে গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু অনুমোদন পাওয়া যায়নি।

গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প” অর্থাৎ, গ্রামীণ এলাকার রাস্তা, সেতু/কালভার্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও নির্মাণের জন্য তালা কলারোয়া ১ আসনের সংসদ সদস্যকে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এলজিইডির এই গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত চলবে। এছাড়াও জরুরী ও জনগুরুত্বপূর্ণ পাটকেলঘাটা বাজারের বলফিল্ড সড়কটি সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার পাঠিয়েছেন। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সড়কের ঢালাইয়ের কাজ শুরু করা হবে। স্থানীয় সর্বস্তরের মানুষ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয় সরুলিয়া ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। এটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ

পাটকেলঘাটার বলফিল্ড মোড় সড়কের বেহাল দশা এক যুগেও সংস্কার হয়নি, দুর্ভোগে শত শত মানুষ

আপলোড সময় ০৯:৫০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬