আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কবি জসীম উদ্দীন নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে, জেড নেট বিডি ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
দিবসটির শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি পার্শবর্তী সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
পরে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান লিটন এবং সহকারী শিক্ষক শেখ শহিদুল ইসলাম।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক আমিনুর রহমান, জেসমিন নাহার, আলমগীর হোসেন এবং কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. ইমদাদুল হক। বক্তারা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো ও জীবাশ্ম জ্বালানির বিকল্প ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. আব্দুল্লাহ।
শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, নির্মল বায়ু নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, বায়ুদূষণ রোধে সচেতনতা বৃদ্ধি এবং বায়ুর মান উন্নত করার লক্ষ্যে ৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সংবাদ শিরোনাম
তালায় আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস পালিত
-
তালা প্রতিনিধি - আপলোড সময় ০৪:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- 12
Tag :
জনপ্রিয় সংবাদ























