ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১ চীনের অর্থায়নে মোংলা বন্দরে ২টি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ হচ্ছে —— মতবিনিময় সভায় মোংলা বন্দরের চেয়ারম্যান খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’য়ের লঞ্চিং পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি ও প্যাথলজি সিলগালা, প্রতারক ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামালের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ  তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন তালায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু রাঙ্গুনিয়ায় অনুমোদনহীন “স’ মিলের” মহোৎসব: উজাড় হচ্ছে সরকারি বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশঃ আইন বিভাগের চেয়ারম্যান জিনাত আমীনের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

চীনের অর্থায়নে মোংলা বন্দরে ২টি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ হচ্ছে —— মতবিনিময় সভায় মোংলা বন্দরের চেয়ারম্যান

  • খুলনা অফিস
  • আপলোড সময় ১২:১৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • 16

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে আধুনিক যন্ত্রপাতিসহ দুটি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ করা হবে। জিটুজি চায়নার অর্থায়নে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের এটি বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কার্যক্রমের সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ এজেন্ট, স্টিভেডরিং এবং শ্রমিক শ্রেণির জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত আছে।

গতকাল মঙ্গলবার খুলনাস্থ মোংলা বন্দর কর্তৃপক্ষের অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এ কথা বলেন।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, প্রকল্পটির অধীনে কন্টেইনার জেটি দুটির ৩৬৮ মিটার দৈর্ঘ্য, ৮৭হাজার ৬০০ বর্গমিটার লোড কন্টেইনার ইয়ার্ড নির্মাণ, ৩৪ হাজার ১৭০ বর্গমিটার খালি কন্টেইনার ইয়ার্ড নির্মাণ ও ৪ হাজার ২৬০ বর্গমিটার বিপদজনক কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক ১.৫০ কোটি টন কার্গো, ৪.০০ লাখ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে।

আরিফ আহমেদ মোস্তফা বলেন, মোংলা বন্দরের পশুর চ্যানেলের নাব্যতা সংরক্ষণের লক্ষ্যে প্রকল্পের অধীনে ৫ বছর মেয়াদে পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে ৩৩০.৯০ লাখ ঘনমিটার সংরক্ষণ ড্রেজিং কাজ সম্পন্ন করা হবে। প্রকল্পটির আওতায় গত জুন মাস পর্যন্ত ৫ লাখ ঘনমিটার ড্রেজিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের মাধ্যমে জেটি পর্যন্ত ৯.৫০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিং করা সম্ভব হবে। প্রকল্পটি ২০২৯ সালের ডিসেম্বর সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে।

অনুমোদন প্রক্রিয়াধীন প্রকল্প সম্পর্কে মোংলা বন্দর চেয়ারম্যান বলেন, একিিট ন্যূনতম ৩ হাজার ৫০০ কিউবিক মিটার ট্রেলিং সাকশন হপার ড্রেজার, দুটি ২৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ করা হবে। এছাড়া পশুর চ্যানেলে নদী শাসনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও দুটি মুরিং বোট সংগ্রহ করা হবে।

চলমান প্রকল্প প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহের (প্রথম সংশোধিত) আওতায় সমুদ্রগামী জাহাজ সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে হ্যান্ডেল করার জন্য মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন আছে। প্রকল্পের অধীনে দুটি টাগবোট, একটি বয়া লেইং ভেসেল, একটি সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, একটি পাইলট মাদার ভেসেল এবং একটি সার্ভে অ্যান্ড রিসার্চ ভেসেল সংগ্রহ কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে নিরাপদ চ্যানেল নির্মাণ, সমুদ্রগামী জাহাজ সুষ্ঠুভাবে হ্যান্ডলিং এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি উদ্ধার কার্য পরিচালনা সম্ভব হবে। প্রকল্পটি আগামী বছরের জুনে সমাপ্তির জন্য নির্ধারিত রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মকর্তা) প্রকৌশলী শেখ শওকত আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা,কালাচাঁদ সিংহ,পরিচালক (বোর্ড) কমান্ডার এস এম আফজালুল ইসলাম, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপপরিচালক (জনসংযোগ ) মো. সালাহ্উদ্দিন কবির প্রমুখ।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১

চীনের অর্থায়নে মোংলা বন্দরে ২টি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ হচ্ছে —— মতবিনিময় সভায় মোংলা বন্দরের চেয়ারম্যান

আপলোড সময় ১২:১৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬