ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১ চীনের অর্থায়নে মোংলা বন্দরে ২টি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ হচ্ছে —— মতবিনিময় সভায় মোংলা বন্দরের চেয়ারম্যান খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’য়ের লঞ্চিং পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি ও প্যাথলজি সিলগালা, প্রতারক ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামালের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ  তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন তালায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু রাঙ্গুনিয়ায় অনুমোদনহীন “স’ মিলের” মহোৎসব: উজাড় হচ্ছে সরকারি বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশঃ আইন বিভাগের চেয়ারম্যান জিনাত আমীনের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন জমা দিলেন বিএনপির মির্জা ফয়সল আমীন

নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১

নরসিংদীর পলাশে এক প্রবাসীর স্ত্রীকে প্রতিবেশী চাচাতো ভাতিজা ধর্ষণ করেছেন—এমন অভিযোগে দায়ের করা মামলায় অপূর্ব দাস (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী জেলা। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি মামলার ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পলাশ থানার পণ্ডিতপাড়া এলাকা থেকে অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে পিবিআই নরসিংদী জেলা তদন্ত করছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. আমিনুল ইসলাম।
মামলার নথি ও পিবিআইয়ের তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পলাশের বাসিন্দা দুবাইপ্রবাসী হরিদাসের সঙ্গে তিথি রানী দাসের বিয়ে হয় ২০১৮ সালে। তাদের কোনো সন্তান ছিল না। স্বামী বিদেশে অবস্থানকালে তিথি রানী দাসের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাতিজা অপূর্ব দাসের ঘনিষ্ঠতা তৈরি হয় বলে তদন্তে উঠে এসেছে। একপর্যায়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলে পিবিআইয়ের তদন্তে উল্লেখ করা হয়েছে।
তিথি রানী দাস গর্ভবতী হওয়ার খবর পেয়ে তার স্বামী হরিদাস ১৪ সেপ্টেম্বর ২০২৫ দেশে আসেন। পাঁচ দিন পর, ১৯ সেপ্টেম্বর আলট্রাসনোগ্রাম করালে গর্ভস্থ শিশুর বয়স প্রায় আট সপ্তাহ বলে জানা যায়। পরে হরিদাস বিদেশে ফিরে যান।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ১৭ এপ্রিল ২০২৬ তিথি রানী দাস একটি সন্তান জন্ম দেন। পরবর্তীতে ২০ আগস্ট দেশে ফিরে হরিদাস তার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠান। ডিভোর্সের নোটিশ পাওয়ার পর তিথি রানী দাস আদালতে অভিযোগ করেন। আদালতের নির্দেশে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা নম্বর ১৫(০৯)২৬ দায়ের করা হয়।
মামলায় অপূর্ব দাসকে ১ নম্বর আসামি এবং তিথি রানী দাসের সাবেক স্বামী হরিদাসকে ২ নম্বর আসামি করা হয়েছে।
পিবিআই জানায়, মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণের পর গোয়েন্দা তথ্য, মামলার নথিপত্র ও বিভিন্ন ডকুমেন্ট বিশ্লেষণ করে ১ নম্বর আসামি অপূর্ব দাসকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, হরিদাস দুবাই অবস্থানকালে অপূর্ব দাস প্রতিবেশী চাচী তিথি রানী দাসের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। এ সুযোগে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে তদন্তে উঠে এসেছে।
তবে মামলায় অভিযুক্ত প্রত্যেকের দায়-দায়িত্ব এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পিবিআই নরসিংদী জেলা। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১

নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১

আপলোড সময় ১২:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬