তথ্য অধিকার আইন বাস্তবায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী-কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার প্রতিষ্ঠায় তালা উপজেলা মানবাধিকার সুরক্ষা (সিএসও) কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রিইব’র আয়োজনে, নেটস বাংলাদেশ’র সহযোগীতায় এবং হোপ প্রকল্পের অধিনে রোববার (৮ নভেম্বর) সকালে তালা রিপোর্টার্স ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা সিএসও সভাপতি জুলফিকার রায়হান’র সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান। প্রোগ্রাম অফিসার কাজল রেখা’র পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সদস্য অধ্যাপক রেজাউল করিম, শফিকুল ইসলাম, গাজী জাহিদুর রহমান, মানবাধিকার সুরক্ষা কমিটির সাধারন সম্পাদক চন্দ্র শেখর দাস, সদস্য তারেক সরকার, দিলিপ কুমার দাস, রাজিবুল ইসলাম, হারুনর রশীদ, শাহানাজ পারভীন, মিজানুর রহমান, ছায়া বিশ্বাস, রীতা বিশ্বাস, কবরী সরকার ও কাকলি দাস প্রমূখ।
সভায়- নারী ও শিশু নির্যাতন, জলাবদ্ধতা, বাল্যবিবাহসহ সামাজিক নানান সমস্যা তুলে ধরে তার সমাধান’র উপর আলোচনা হয়।
সংবাদ শিরোনাম
তালায় রিইব’র উপজেলা সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
-
জুলফিকার রায়হান, তালা থেকে - আপলোড সময় ০৮:৫৭:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- 8
Tag :
জনপ্রিয় সংবাদ





















