ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ অ্যাটকের সভাপতি অঞ্জন চৌধুরী ও মহাসচিব আব্দুস সালাম পুনর্নির্বাচিত তালায় রিইব’র উপজেলা সিএসও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত অবশেষে সংসদে গেল সোহেলের দুর্নীতি — মাউশি ডিজির বিরুদ্ধে সংসদীয় তদন্তের সুপারিশ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার ছাড়াই দাফন, নিউজ না করতে সাংবাদিককে অনুরোধ রবি ঠাকুরের দেওয়ালচিত্রের ছবি আাঁকার কাজ পুনরায় শুরু ঘটনাস্থল পরিদর্শন কেসিসি প্রশাসকের খুলনায় এবার ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর চট্টগ্রামের লোহাগড়ার শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ স্থায়ী পরিচালক নন, তবুও ৩১ মিশনের নিয়ন্ত্রণ! চলতি দায়িত্বে ডা. শাহানা আফরোজের ক্ষমতার উৎস কোথায়? ব্যক্তি, পরিবার, উম্মাহ ও স্বদেশের কল্যাণে ভবিষ্যত নির্মাণের সিদ্ধান্ত নিতে হবে – মাওলানা মামুনুল হক

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাওনাট গ্রামের একটা সাধারণ স্কুল থেকে পড়াশোনা শুরু করা ছেলেটা আজ দেশের সবচেয়ে বড় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। নাম তার অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ। এলাকার মানুষ তাকে ফরিদ নামেই ডাকে।

তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬তম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অধ্যাপক হিসেবে চাকরি জীবন শুরু করে তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন, উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, শিক্ষা প্রশাসনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।

গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন তাকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়, তখন তিনি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষাগুলো অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ এবং নির্বিঘ্নে সম্পন্ন করে প্রশংসা কুড়িয়েছিলেন। সেই অভিজ্ঞতার কারণেই সরকার তাকে ঢাকার দায়িত্ব দিয়েছে।

ঢাকায় যোগ দেওয়ার পর থেকে তিনি একই সাথে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন।

এই প্রতিবেদক দুইবার ঢাকা শিক্ষা বোর্ডে গিয়ে চেয়ারম্যানের সাথে দেখা করেছেন। দুইবারই একই দৃশ্য চোখে পড়েছে। তার চেম্বারের দরজা ছাত্রদের জন্য উন্মুক্ত। যেকোনো সময় যেকোনো লোক ভিতরে ঢুকতে পারে, কোনো পারমিশন লাগে না, কোনো বাধা নেই।

পূর্বের যত চেয়ারম্যান ছিলেন, তাদের রুমে সাধারণ ছাত্র বা অভিভাবক ঢুকতে পারতেন না। গেটেই আটকে দেওয়া হতো। অন্যদিকে অধ্যাপক ফরিদের রুমে গিয়ে দেখা গেল উল্টো চিত্র। তিনি নিজেই ছাত্রদের ডেকে বসাচ্ছেন, খোলামেলাভাবে আলাপ করছেন।

অনেকক্ষণ থাকার পরে বোঝা গেল, তার মন-মানসিকতা খুবই ভালো। অনেক ছাত্রের সাথে তিনি উন্মুক্তভাবে আলাপ করেন, তাদের সমস্যার বিষয়টা জানার চেষ্টা করেন, যেন ছাত্রটি সঠিক সলিউশন পায়। সাংবাদিকদের সাথেও তিনি একইভাবে খোলামেলা কথা বলেন, লুকোচুরি করেন না।

তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের মানুষ। কিন্তু শুধু সাবজেক্ট হিসেবে নয়, তিনি ওই সাবজেক্টের উপরেই তার দ্বিন অতিবাহিত করতেছেন। অর্থাৎ ইসলামের আদর্শকে তিনি কেবল পড়ানোর বিষয় হিসেবে রাখেননি, নিজের জীবনেও ধরে রেখেছেন। আল্লাহ তায়ালার রাজি-খুশির জন্য দ্বীনের উপর থাকার চেষ্টা করছেন। আল্লাহ তায়ালা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে, আল্লাহ তাদেরকে সৎপথে পরিচালিত করেন। এই চেষ্টাটাই তার মধ্যে দেখা যায়। আল্লাহ তায়ালা যেন তাকে নেক বান্দা হিসেবে কবুল করেন।

গত ১২ সেপ্টেম্বর শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ দফা অনুশাসন বাস্তবায়ন নিয়ে যখন শিক্ষা প্রশাসন মাঠে নামে, তখন ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ফরিদ বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হওয়ার জন্য শিক্ষকরা তাদের দায় এড়াতে পারেন না। বিগত দিনে শিক্ষকরা ক্লাসরুমে পাঠদানের চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে মনোযোগী হয়েছেন বেশি।

তার দিকনির্দেশনা ছিল পরিষ্কার, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে, ক্লাসরুমে মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আর সহশিক্ষা কার্যক্রম বাড়াতে হবে।

তার প্রশাসনিক একাগ্রতা এবং দক্ষতার কারণে শিক্ষা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদদের মাঝে তার নেতৃত্ব নিয়ে বেশ ইতিবাচক সাড়া ও আস্থা রয়েছে।

গত ৩০ অক্টোবর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬ পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের বলেছিলেন, তোমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পড়াশোনা করবে না, জ্ঞানার্জন করবে, নতুন কিছু জানবে, নিজের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাবে। বিজ্ঞানকে ভয় নয়, জানার ও আবিষ্কারের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করবে।

চেয়ারম্যান হয়েও তিনি নিজের শিকড় ভুলে যাননি। গত ১৫ অক্টোবর নিজের স্কুল রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতনে গেলে শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সেদিন তিনি বলেছিলেন, শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। নিজের গ্রাম, নিজের স্কুলকে কখনো ভুলে গেলে চলবে না।

দায়িত্ব নিয়ে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের এইচএসসিতে ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী ফেল করেছে। অধ্যাপক ফরিদের নেতৃত্বে আন্তঃশিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা, খাতা দেখা ও ফল প্রকাশ, পুরো প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে।

এবার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে ১০ লাখ ৮৭ হাজারের বেশি খাতার আবেদন পড়েছে। গত ৪ নভেম্বর তিনি জানিয়েছেন, চলতি বছর ভুলবশত যে নম্বর দেওয়া হয়েছে, তা কমানো হবে না। বরং যোগ্য হলে নম্বর বাড়িয়ে দেওয়া হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে আগামী ২৩ নভেম্বর।

চলতি বছরের এইচএসসিতে দেশের ২৯৩টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি। তিনি প্রতিষ্ঠান প্রধানদের তলব করে ফল বিপর্যয়ের কারণ জানতে চেয়েছেন। ঢাকা বোর্ডের অধীন ২৫টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত ৩০ জুন তিনি জানিয়েছিলেন, কোনো এলাকায় বড় প্রাকৃতিক দুর্যোগ হলে সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হতে পারে। একই সাথে তিনি নির্দেশনা দেন, যৌক্তিক কারণে কোনো শিক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করলে স্থানীয় প্রশাসন যেন নমনীয় থাকে।

গত ১৫ অক্টোবর তিনি জরুরি বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে বেসরকারি স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন স্থগিত রাখেন। কারণ নতুন প্রবিধানমালা ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। পরে অভিভাবকদের সাথে বৈঠকে তিনি জানান, সংশোধিত প্রবিধানমালা দেড় মাস আগেই মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

এই প্রতিবেদকের সাথে আলাপকালে অধ্যাপক ফরিদ বলেন, আমি গ্রামের স্কুল থেকে উঠে এসেছি। আমার দায়িত্ব শিক্ষার্থীদের প্রতি। আমি চাই শিক্ষা ব্যবস্থায় কোনো অনিয়ম না থাকুক, সবাই যেন ন্যায্য ফল পায়।

কাপাসিয়ার একজন শিক্ষক বলেন, আমাদের স্কুলের ছেলে আজ ঢাকা বোর্ডের চেয়ারম্যান, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি মাটির মানুষ।

অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ প্রমাণ করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা, সততা আর শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থাকলে গ্রামের স্কুল থেকেও দেশের সবচেয়ে বড় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হওয়া যায়। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা কার্যক্রমের গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রমগুলোকে আরও গতিশীল ও সহজ করার চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তায়ালা তার এই খেদমতকে কবুল করুন, তাকে দ্বীনের উপর অটল রাখুন। আমিন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ

আপলোড সময় ০৭:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬