ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা সিআইডি কনস্টেবল মো: রমজানের নেতৃত্বে প্রেসক্লাবের বাইরের ফুটপাত দখল করে সড়ক অবরোধ, আইন লঙ্ঘনের অভিযোগে তোলপাড়! সাংবাদিক শাকিলের গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন উপেক্ষিত মন্ত্রীর নির্দেশ ! “ বাঁশকাণ্ডে কাঁপছে বাসাইল, অধরা ঠিকাদার জাহাঙ্গীর ” দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযান তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা : আটক ৩ মাদকের তথ্য দেওয়ায় তালায় গ্রাম পুলিশকে মারধর, জিডি ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ খুলনায় দুর্বৃত্তের গুলিতে চরমপন্থি নাসিম নিহত

সাংবাদিক শাকিলের গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ কংগ্রেস, ঢাকা মহানগর দক্ষিণ।

গত কাল বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেস ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক নুরুল আমীন শাহীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যুগ্ম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, চট্টগ্রাম জেলা আহবায়ক ফয়েজ আহমেদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে নরসিংদীর মনোহরপুর থানায় নিয়ে যাওয়া হয়। তাঁরা এই গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, একজন সাংবাদিক ও রাজনৈতিক কর্মীকে হয়রানি কিংবা মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাঁর কণ্ঠরোধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁরা আইনের অপব্যবহার বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সংগীতচর্চার মধ্য দিয়েই মানবসেবা করতে চান শিল্পী রানী শেখ এলিজা

সাংবাদিক শাকিলের গ্রেপ্তারের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

আপলোড সময় ১০:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬