ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল: প্রধান শিক্ষককে মারধর মণিরামপুরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই, আহত ১ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকা মেট্রোর নির্বাহী প্রকৌশলী মনজুরুলের বিরুদ্ধে দুদকসহ একাধিক দপ্তরে অভিযোগ কোটালীপাড়ায় দীর্ঘ দুই বছর পর আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙ্গে প্রবেশ” নেতাকর্মীদের মিছিল খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত ১৮০ বিঘা জমিতে কৃষি ও পর্যটনের সমন্বিত প্রকল্প নিয়ে আসছে প্রবাসী রিসোর্ট এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ, শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা সাতক্ষীরা সদর হাসপাতালে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগে মাহমুদুল নামে এক কর্মী আটক অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক পরিচয়ে ৫ কোটি ৩৪ লাখ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ মিলন মাহমুদের বিরুদ্ধে

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক

গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে তিনি জেলায় পৌঁছান।

আইজিপির সঙ্গে সফরে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সফরকালে তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের।

গত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার ঘটনার পর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি, এসআরবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জ, টুঙিপাড়া সহ বিভিন্ন এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও টহল অব্যাহত রয়েছে।

আইজিপি ও অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এই সফরকে জেলার বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা তদারকি ও আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বয় জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে সফর শেষে তাদের বক্তব্য কিংবা নতুন কোনো নির্দেশনা পাওয়া গেলে সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। গোপালগঞ্জ জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বিগ্ন!

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি’ সঙ্গে এসআরবি ও বিজিবি মহাপরিচালক

আপলোড সময় ০২:২০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬