ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকারি আদেশ বাস্তবায়ন ও সমবরাদ্দের দাবি বিএডিসি ডিলারদের সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সমাজের মানববন্ধন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত দলিতের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি ভূমি দখল ও অবৈধ গেট উচ্ছেদের দাবিতে মানিকদীর ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত সাতক্ষীরায় পুশকৃত চিংড়ি মাছ জব্দ, ধ্বংস ও জরিমানা ১ লক্ষ টাকা

সরকারি আদেশ বাস্তবায়ন ও সমবরাদ্দের দাবি বিএডিসি ডিলারদের

সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিএডিসি সার ডিলারদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে—এমন অভিযোগ তুলে ইউরিয়াসহ সব ধরনের সারের সমবরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছে বিএডিসি ডিলারদের সংরক্ষণ কমিটি।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের কনভেনার মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৫ থেকে ৩০ জন বিএডিসি সার ডিলার উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে হারুনুর রশিদ, জাহাঙ্গীর হোসেন ও জহিরুল ইসলাম নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
লিখিত বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ২০০৬-০৭ অর্থবছর থেকে বিএডিসি ডিলাররা সারা দেশে কৃষকের কাছে সার পৌঁছে দেওয়ার কাজ করছেন। মাঠপর্যায়ে কৃষকের সবচেয়ে কাছের সহযোগী হিসেবে তাঁরা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু সার বরাদ্দ ও বিতরণে বৈষম্যের কারণে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তিনি জানান, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ দ্রুত বাস্তবায়নের দাবিতে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয় ১৫ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নং ১২.০০.০০০০.০৩১.৪০.০০১.২৫-২২১-এর মাধ্যমে নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের মধ্যে বৈষম্যহীনভাবে ইউরিয়াসহ সব ধরনের সার সমভাবে বরাদ্দ ও বিতরণের কথা বলা হয়েছে।
তবে ডিলারদের অভিযোগ, মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। কতিপয় কর্মকর্তার অসহযোগিতা, নানা অজুহাতে বরাদ্দ আটকে রাখা এবং গুদামে সার না থাকার অজুহাতে বিএডিসি ডিলারদের হয়রানি করা হচ্ছে। এতে ডিলাররা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সময়মতো সার না পেয়ে ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। বাধ্য হয়ে কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে বলেও দাবি করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাঁরা সরকারের বিরুদ্ধে নন; বরং সরকারের জারি করা ন্যায্য ও বৈষম্যহীন নির্দেশনার বাস্তবায়ন চান। তাঁদের মতে, কয়েকজন কর্মকর্তার অনিয়ম ও অসহযোগিতার কারণে সরকারের ভালো উদ্যোগ ব্যাহত হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবেন দেশের কৃষক।
এ সময় তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—১৫ নভেম্বর ২০২৬ তারিখের কৃষি মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে শতভাগ বাস্তবায়ন করে বিএডিসি ও বিসিআইসি ডিলারদের ইউরিয়াসহ সব ধরনের সার সমানভাবে বরাদ্দ দেওয়া; সরকারি আদেশ অমান্য করে বৈষম্য সৃষ্টিকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ; এবং সার বরাদ্দ ও বিতরণের হিসাব অনলাইনে প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
বক্তারা প্রধানমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের প্রতি মাঠপর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি সরেজমিনে তদারকির আহ্বান জানান। তাঁরা বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং সার বিতরণ ব্যবস্থায় বৈষম্য দূর করতে বিএডিসি ডিলাররা সরকারের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা কৃষকের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।”

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সরকারি আদেশ বাস্তবায়ন ও সমবরাদ্দের দাবি বিএডিসি ডিলারদের

সরকারি আদেশ বাস্তবায়ন ও সমবরাদ্দের দাবি বিএডিসি ডিলারদের

আপলোড সময় ০৫:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬