দীর্ঘ ২৮ বছর পর তালার জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের অংশগ্রহনে রি-ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ১৯৯৮ ব্যাচের আয়োজনে শনিবার (৩০ মে) সকালে সংশ্লিষ্ট বিদ্যালয়ের একই ছাদের নিচে তখনকার শিক্ষার্থীরা মিলিত হন। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৮ ব্যাচের পরীক্ষার্থী ব্যবসায়ী ও সাংবাদিক কাজী মাহফুজুর রহমান’র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে আয়োজক কমিটির উপদেষ্টা মো. সাইদুর রহমান এবং কাজী মাহফুজুর রহমানের পরিচালনায় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিচিতি পর্বে সকল বন্ধু-বান্ধবীরা তাদের নিজ নিজ পরিবার ও নিজেদের অবস্থানের তথ্য তুলে ধরেন। এরআগে বন্ধুদের মধ্যে যারা মৃত্যুবরন করেছেন তাদের স্মরণে খন্দকার বনানী শোক প্রস্তাব উত্থাপন করলে ইকবাল হোসেন ও তার বোন এবং ইঞ্জিনিয়ার কাজী মইনুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়। শোক প্রস্তাবে মরহুম বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাদের পরিবার-পরিজন কি অবস্থায় রয়েছে তার খোঁজখবর নেওয়ার জন্য কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. হাকিম হোসেন, বিশ্বজীত, মামুন হোসেন এবং রবিউল ইসলামকে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে আলোচনা সভায় উক্ত ব্যাচের সদস্য পুলিশ কর্মকর্তা এসআই লিটন হোসেন ভার্চুয়ালি যোগদান করেন। এসময় সংগীত পরিবেশন করেন মোহাম্মদ জুলফিকার আলী, কবিতা আবৃত্তি করেন মো. সাইদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইদুর রহমান (জনতা ব্যাংক কর্মকর্তা), মো. সাইদুর রহমান মোড়ল, ফালগুনী খন্দকার (শিক্ষিকা), বনানী খন্দকার, সেলিনা সুলতানা (শিক্ষিকা), সৈয়দ তানজিলা ইয়াসমিন পুতুল (শিক্ষিকা), তহমিনা গাজী, সবিতা রানী সরকার, ষষ্ঠী বালা সরকার, সারথি সরকার, মোহাম্মদ মামুন হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ সাইদুর রহমান, চন্দন কুমার সাহা, শেখ তৈবুর রহমান টুটুল, শরিফুল ইসলাম নিখারি, মো. হাকিম নিকারী, মো. আসাদুজ্জামান আসাদ নিকারি, মো. শামসুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. রহমত আলী, বিশ্বনাথ সরকার, শংকর কুমার নাথ সরকার, মোহাম্মদ জুলফিকার আলী, মো. সাইদুর রহমান লাল্টু ও সৈয়দ সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানে বন্ধুদের মাঝে উপহার বিতরন করাসহ পরবর্তীতে বন্ধুদের ঐক্যবদ্ধ থাকতে একাধিক কর্মসূচী বাস্তবায়ন এবং প্রতিবছর নিয়োমিত রি-ইউনিয়ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সংবাদ শিরোনাম ::
তালার জেএনএ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ৯৮ ব্যাচের রি-ইউনিয়ন অনুষ্ঠিত
-
তালা প্রতিনিধি - আপডেট সময় ১২:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- ৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
























