ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

মণিরামপুরে মাদকবিরোধী অভিযান: ৪৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মণিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নেহালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় কাজিয়াড়া গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে আজিজুল বিশ্বাস (৪০) এবং নজরুল ইসলামের ছেলে সাগর হোসেনকে (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, নেহালপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অলোক বিশ্বাসের নেতৃত্বে একটি দল আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে নিয়োজিত ছিল। রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশি করে আজিজুলের কাছ থেকে ২৬ পিস এবং সাগরের কাছ থেকে ২০ পিস ইয়াবাসহ মোট ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক বিশ্বাস জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মণিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত দুইজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

মণিরামপুরে মাদকবিরোধী অভিযান: ৪৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপলোড সময় ০৯:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬