ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা

তালার খেশরা ইউনিয়নের হরিহরনগর (মুড়াগাছা) গ্রামে স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান’র ভ্রাম্যমান আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। এরআগে রিইব’র তালা উপজেলা সিএসও কমিটির সদস্য’র দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কনের বাড়িতে অভিযান চালান। এসময় ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান’র ভ্রাম্যমান আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, তালার হরিহরনগর (মুড়াগাছা) গ্রামে স্কুল ছাত্রীর বাল্য বিবাহের সংবাদ পেয়ে সেখানে অফিসের প্রতিনিধি পাঠানো হয়। একইসাথে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) মহোদয়কে অবহিত করা হয়। একপর্যায়ে শিশু কন্যার সাথে হরিহরনগর গ্রামের শবুজ গাজী (২৪) এর বিয়ের তথ্য নিশ্চিত হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান’র ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভ্রাম্যমান আদালত স্থানীয় খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুসহ ইউপি সদস্য, খেশরা ক্যাম্প পুলিশ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, সিএসও সদস্য এবং গ্রামের লোকজনের উপস্থিতিতে শিশু কন্যার বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। একইসাথে বাল্য বিবাহ প্রতিরোধে মেয়ের পিতার মুচলেকা গ্রহন করা হয়।
এদিকে, ভ্রাম্যমান আদালতের অভিযানের আগেই এদিন সকালে পারিবারিকভাবে ওই শিশু কন্যার সাথে সাতক্ষীরার নোটারী পাবলিকের মাধ্যমে শবুজ গাজীর তথাকথিত বিয়ে সম্পন্ন হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

সাতক্ষীরার তালায় স্কুল ছাত্রীর বাল্য বিবাহে নিষেধাজ্ঞা

আপলোড সময় ১১:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬