ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার ঠাকুরগাঁও চেম্বারে নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম, নির্বাচন ছাড়াই কমিটি গঠণ ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

গৃহকর্মী নির্যাতনঃ খুলনায় সেই পুলিশ দম্পত্তি কারাগারে

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 39

খুলনায় গরম কড়াই দিয়ে ছ্যাঁকা দিয়ে গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নরসিংদী থেকে খুলনায় এসে গৃহকর্মী মিলন দাসের মা বাদী হয়ে নগরীর সোনাডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে সকাল ৭টার দিকে থানায় মামলা করেন। মামলার পর এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার করা হয়। দুপুর ২টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া নির্যাতনের শিকার গৃহকর্মীকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার বেলা ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গায় একটি চারতলা বাড়ির বারান্দায় একজন কিশোরীকে একাধিকবার কানধরে উঠবস করানো হচ্ছিল। উঠবসে দেরি হলে তাকে লাঠি দিয়ে আঘাত করা হচ্ছিল। এ সময় তাকে গরম কড়াই দিয়ে ছ্যাকা দিতেও দেখা যায়। এই দৃশ্য দেখে একজন সংবাদকর্মী ও তিনজন সামাজিক সংগঠনের নেত্রী দ্রুত ঐ বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। প্রায় দেড়ঘণ্টা পর তারা ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার করেন। তার চোখসহ শরীরের বিভিন্ন জায়গায় মারধরসহ গরম খুন্তি ও কড়াই দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর নির্যাতন চালান গৃহকর্ত্রী। এছাড়া এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র প্রায়ই ঐ গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে পুরোনো আঘাতের চিহ্নও রয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

জাতীয় জনতা পার্টির নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট তাহমিনুল ইসলাম খানের মাজার জিয়ারত

গৃহকর্মী নির্যাতনঃ খুলনায় সেই পুলিশ দম্পত্তি কারাগারে

আপলোড সময় ০৯:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬