ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে ওয়ার্ড শ্রমিকদল নেতাসহ দুইজন গ্রেফতার

খুলনায় মাদক সেবনকারী দুইজনকে ছাড়িয়ে নিতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওয়ার্ড শ্রমিক দলের নেতা ও তার সহযোগী। গত শনিবার দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার দুইজন হলেন, নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী মো. শরিফুল ইসলাম। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে প্রাথমিক সদস্যপদসহ শ্রমিক দল থেকে বহিস্কার করা হয়েছে।

সোনাডাঙ্গা থানা পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক সেবনরত অবস্থায় মো. পারভেজ শেখ ও মোহাম্মদ আব্দুল্লাহকে সোনাডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে। রাত পৌঁনে ১টার দিকে তাদের ছাড়ানোর জন্য মদ্যপরত অবস্থায় নগরীর ১৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী মো. শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন সোনাডাঙ্গা থানায় এসে গ্রেফতার দুইজনের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শ্রমিক দল নেতা মোস্তফা শেখ দুলাল থানায় কর্মরত সহকারী পরিদর্শক (এসআই-নিরস্ত্র) নাদিম মাহমুদের সঙ্গে দেখা করে তাদেরকে ছাড়িয়ে নেওয়ার প্রস্তাব দেয়। এতে এসআই নাদিম মাহমুদ রাজি না হলে শ্রমিক দল নেতা দুলাল শেখ ও তার সহযোগী শরিফুল ইসলাম এসআই নাদিম মাহমুদসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের চাকরিচ্যুতসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও হুমকি-ধামকি দেয়। তখন পুলিশ তাদের গ্রেফতার করে। পরে দুলাল শেখ ও শরিফুলকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজনসেলে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছে।

এ ব্যাপারে নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাতে মাদক সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেফতার করার পর মোস্তফা শেখ দুলাল ও তার সহযোগী শরিফুল ইসলাম থানায় এসে প্রভাব খাটিয়ে তাদের ছড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তখন তারাও মদ্যপ অবস্থায় ছিল। আর মদ্যপ অবস্থায় থাকলে তারা কী ধরনের আচারণ করতে পারে সে-টাতো বোঝেন। পরে তাদের গ্রেফতার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজনসেলে ভর্তি করা হয়েছে।

এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে মোস্তফা শেখ দুলালকে প্রাথমিক সদস্যপদসহ শ্রমিক দল থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার এক বিবৃতিতে মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম টিপু সাক্ষরিত এক বিবৃতিতে এই বহিস্কারের তথ্য জানানো হয়।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

খুলনায় দুই মাদক সেবনকারীকে ছাড়িয়ে নিতে এসে ওয়ার্ড শ্রমিকদল নেতাসহ দুইজন গ্রেফতার

আপলোড সময় ০৬:০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬