বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে বুধবার সকালে খুলনার আভা সেন্টারে হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে বন্ধু মিডিয়া ফোরামের সদস্যদের নিয়ে ওয়ারিন্টেশন অনুষ্ঠিত হয়। সভায় হিজড়াদের নিয়ে বিস্তারিত তুলে ধরে সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার একেএম আনিসুজ্জামান। ওয়ারিন্টেশনে হিজড়াদের সাংবিধানিক অধিকার নিয়ে আলোচনা হয়। এ সময় সংবিধানের ২৭.৩২, ৪০, ৪২(১) অনুচ্ছেদের হিজড়াদের অধিকার নিয়ে আলোচনা হয় এবং তা সমাজে বাস্তবায়নের দিক নির্দেশনা মতামত তুলে ধরা হয়। সভায় বক্ততৃ তা করেন বন্ধু মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন, নক্ষত্র যুব মানব কল্যাণ সংস্থার সভাপতি জয়ীতা পাখি দত্ত, বন্ধুর স্টাফ জান্নাতুল ফেরদৌস স্বর্ণা, আল আমিন শরীফ, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, হেদায়েত হোসেন মোল্লা, মোঃ শামীমুজ্জামান, মাহবুবুর রহমান মুন্না, রীতা রাণী, মোঃ মিলন,দীপংকর দাশ প্রমূখ।
সংবাদ শিরোনাম
হিজড়া সম্প্রদায়ের অধিকার নিয়ে বন্ধু মিডিয়া ফোরামের ওয়ারিন্টেশন
-
খুলনা ব্যুরো - আপলোড সময় ০৬:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 21
Tag :
জনপ্রিয় সংবাদ
























