ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে তালার খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ স্বপদে বহাল সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার সাংবাদিক সুরুজ আলীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি রাজশাহী প্রেসক্লাবের খুলনায় ৯ সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য: ১৫ দিনে গ্রেপ্তার ১৮৪, তবু অধরা শীর্ষ গডফাদাররা রাজশাহী ‘ম্যাঙ্গো লাভার’ ই-কমার্স কার্যালয়ে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক আটক হাসপাতালে চিকিৎসাধীন রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল খুলনায় বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত লাশ উদ্ধার

খুলনা রেলস্টেশনে ১ কোটি টাকা ১০ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ ১জন গ্রেফতার

খুলনায় এক কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ মাসুদ মোল্লা (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল পৌঁনে ৮টার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ মোল্লা নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা গ্রামের কাউসার আলী মোল্লার ছেলে। স্বর্ণের বারসহ মাসুদ মোল্লাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান।

খুলনা রেলওয়ে পুলিশ (জিআরপি) সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পৌঁনে ৮টার দিকে মাসুদ মোল্লা রেলওয়ে স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক দেখে রেলওয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৫৭২দশমিক ৯২ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মোল্লা দাবি করেছে, সে ঢাকা থেকে খুলনায় এসে ট্রেনে নড়াইল যেতে চেয়েছিল। তবে, তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের বারের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, গ্রেফতার মাসুদ মোল্লার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আগেরও একটি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধারকৃত তিনটি স্বর্ণের বারের বর্তমান বাজার মূল্য এক কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতার মাসুদ মোল্লাকে বিকালে আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

আনন্দবাজার পত্রিকায় শিরোনামঃ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ইস্তফায় ‘জলঘোলা’ হচ্ছে বাংলাদেশে

খুলনা রেলস্টেশনে ১ কোটি টাকা ১০ লাখ টাকা মূল্যের তিনটি স্বর্ণের বারসহ ১জন গ্রেফতার

আপলোড সময় ০৫:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬