ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
উত্তরখানে লাগামহীন বিদ্যুতের তার চুরি তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষন : নারী সহ ৩জনের বিরুদ্ধে মামলা নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না- মিয়া গোলাম পরওয়ার মিথ্যা মামলায় পুরুষের নির্যাতন: আইনের অপব্যবহার বন্ধ হোক-অনি ঠাকুরগাঁও এল জি ই ডির দুর্নীতি ঢাকতে নারী টিকটকার ব্যবহার রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট নরসিংদী সরকারি কলেজের ছাত্র মুয়াজ ‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের দুর্নীতি ও দলীয়করণ দায়ী: গোলাম পরওয়ার সচিবালয়ের মতো জায়গায় রাজনৈতিক দলের বৈঠকের ইতিহাস জানা নেই: আযাদ রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন পেলেন মির্জা ফখরুল, এরপর কী?

তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষন : নারী সহ ৩জনের বিরুদ্ধে মামলা

চিকিৎসা সহযোগীতা প্রদানের আশ্বাসে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রাম থেকে এক গৃহবধূ (৪০)কে ফুসলিয়ে সাতক্ষীরার তালায় এনে দফায় দফায় সঙ্ঘবদ্ধ ধর্ষন করা হয়েছে। খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে প্রথমে অচেতন করে এবং পরবর্তীতে জোর পূর্বক ওই গৃহবধূকে রাতভর ধর্ষন করা হয়। এঘটনায় একজন নারী (৪০) সহ ৩১ ও ৩৫ বছর বয়সী ২জন যুবকের বিরুদ্ধে তালা থানায় মামলা হয়েছে। তবে, অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ তৎক্ষনাত আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেননি।

‎নির্যাতিতা গৃহবধূর এক মামাতো ভাই (৪৮) জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে তাঁর ফুফাতো বোন খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের অসুস্থ গৃহবধুকে সাতক্ষীরা সদরের একটি বেসরকারি ক্লিনিক থেকে উন্নত চিকিৎসা করিয়ে দেবার আশ্বাসে তালায় নিয়ে আসা হয়। পরবর্তীতে সন্ধ্যা হয়ে গিয়েছে এবং সাতক্ষীরায় যেয়ে ডাক্তার পাওয়া যাবেনা- এমন কথা জানিয়ে গৃহবধূকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকায় এক ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের এক যুবক। ধর্ষক রাজু সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন বলে তিনি বলেন। রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতায় প্রথমে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অসুস্থ গৃহবধুকে রাজু ধর্ষন করে। জ্ঞান ফেরার পরে গৃহবধু ধর্ষনের বিষয়টি বুঝতে পেরে বাড়ির ওই নারীকে জানায়। এসময় ওই নারী ধর্ষন শিকার গৃহবধুকে গালিগালাজ করে এবং মোবাইলে ধারন করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখায়। এঘটনার পর রাতে দফায় দফায় ওই গৃহবধূকে রাজু সহ অপর যুবক পালাক্রমে ধর্ষন করে। শুক্রবার সকালে অসুস্থ গৃহবধূ ওই বাড়ি থেকে কৌশলে বেরিয়ে থানায় আসে।

‎এবিষয়ে তালা থানার ওসি মো. আবু বকর সিদ্দীক জানান, ধর্ষনের শিকার ওই গৃহবধূ শুক্রবার (১৪ আগস্ট) সকালে তাঁর এক আত্মীয়কে সাথে নিয়ে থানায় এসে অভিযোগ করেন। পরবর্তীতে গৃহবধূর বক্তব্য অনুযায়ী প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত ২ যুবক এবং ১জন নারীর বিরুদ্ধে থানায় অচেতন এবং জোরপূর্বক ধর্ষন অপরাধের মামলা (মামলা নং ১০, তাং ১৪ আগস্ট ২৬) রেকর্ড করা হয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের জন্যে সর্বোচ্চ চেষ্টা চলছে। ভিকটিম নারীকে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষার জন্য এদিন সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

উত্তরখানে লাগামহীন বিদ্যুতের তার চুরি

তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষন : নারী সহ ৩জনের বিরুদ্ধে মামলা

আপলোড সময় ১০:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬