ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেফতার উত্তরখানে লাগামহীন বিদ্যুতের তার চুরি তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষন : নারী সহ ৩জনের বিরুদ্ধে মামলা নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না- মিয়া গোলাম পরওয়ার মিথ্যা মামলায় পুরুষের নির্যাতন: আইনের অপব্যবহার বন্ধ হোক-অনি ঠাকুরগাঁও এল জি ই ডির দুর্নীতি ঢাকতে নারী টিকটকার ব্যবহার রূপগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট নরসিংদী সরকারি কলেজের ছাত্র মুয়াজ ‘হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার’: রিজভী বিদ্যুৎ-গ্যাস সংকটের জন্য সরকারের দুর্নীতি ও দলীয়করণ দায়ী: গোলাম পরওয়ার সচিবালয়ের মতো জায়গায় রাজনৈতিক দলের বৈঠকের ইতিহাস জানা নেই: আযাদ

খুলনায় ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেফতার

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৪:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 20

খুলনায় কোস্টগার্ড সদস্যরা ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ মাংস ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার দুজন হলেন, দাকোপ উপজেলার শহীদুল গাজী (৪২) ও রসুল গাজী (২০)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত সুন্দরবনের খুলনা রেঞ্জের নলিয়ান এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৫ কেজি হরিণের মাংসসহ শহীদুল গাজী ও রসুল গাজীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত হরিণের মাংসের মূল্য প্রায় ৯৯হাজার টাকা।

তিনি জানান, গ্রেফতার দুইজন সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। গ্রেফতার দুইজন ও জব্দ করা হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচাররোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেফতার

খুলনায় ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন গ্রেফতার

আপলোড সময় ০৪:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬