মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানী প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে দলের নবগঠিত জাতীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।
গত ৬ সেপ্টেম্বর রাজধানীর ৪৭/এ টয়েনবী সার্কুলার রোড, ওয়ারী, ঢাকায় অবস্থিত ‘জনতা ভবন’ কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নেতৃত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ তাহমিনুল ইসলাম খান। সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন খান। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শহিদুল ইসলাম (ভাইস চেয়ারম্যান-১), রেকশানা ইসলাম চৌধুরী (ভাইস চেয়ারম্যান-২), বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ (ভাইস চেয়ারম্যান-৩) এবং মীর আহমেদ ভূইয়া (ভাইস চেয়ারম্যান-৪)।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হিরু। কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) পালন করবেন মোঃ জামাল উদ্দিন খান। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক ভূইয়া এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী।
এছাড়া দপ্তর ও প্রচার সম্পাদক মফিজ এম মহিউদ্দিন, মহিলা সম্পাদিকা তাসলিমা চৌধুরী জুলি, সহ-মহিলা সম্পাদিকা রেহানা সুলতানা, আইন বিষয়ক সম্পাদক তারিফুর রহমান চৌধুরী প্রিন্স, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন মাহমুদ খান, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাহরিনুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূইয়া, কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক মোঃ নাজমুল হক বুলবুল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জিসান আরা জামাল এবং সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এ.কে মাইদুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিকুর রহমান।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জাতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর রাজনৈতিক আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দলীয় কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ শিরোনাম
জাতীয় জনতা পার্টির নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন
-
নিজস্ব প্রতিবেদক - আপলোড সময় ১১:৪৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- 31
Tag :
জনপ্রিয় সংবাদ























