ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনায় রূপান্তরের আলোচনা সভা বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি দপ্তরের প্রধান সরকারি চৌধুরী রহমান মাহফুজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দৌলতদিয়া মাদক উদ্ধারের নামে ভ্রাম্যমান আদালতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ খুলনায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন  অবহিতকরন ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় গর্ভবতী মায়েদের সরকারি ভাতা প্রদান সংক্রান্ত ফরম বিতরণ করেন  কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেসহ পরিবারের সদস্যরা থানা হেফাজতে কেডিএ চেয়ারম্যান এস. এম. শফিকুল আলম মনার সাথে সামাজিক সংগঠন সিইউসির শুভেচ্ছা বিনিময় নড়াইলে আনসার ও ভিডিপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ কমান্ডার পাবনার ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা; উদ্ধার হলো সরকারের কোটি টাকার সম্পদ

খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেসহ পরিবারের সদস্যরা থানা হেফাজতে

  • খুলনা অফিস
  • আপডেট সময় ০৭:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

খুলনায় মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনকভাবে মৃত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর খালিশপুরের উত্তর কাশিপুর কবরস্থান রোডের একটি বাসায়। নিহতের ঘর থেকে সোনার গহনা, টাকা ও ব্যাংকের চেক বই খোয়া গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত মমতাজ বেগমের দুই ছেলেসহ পরিবারের সদস্যদের থানা হেফাজতে নিয়েছে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে নগরীর খালিশপুরের উত্তর কাশিপুর কবরস্থান রোডের ডাক্তার বাড়ি নামের বাসার নিজ কক্ষ থেকে পরিবারের সদস্যরা মমতাজ বেগমের লাশ উদ্ধার করে। এ সময় তার চোখমুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে দাগের চিহ্ন রয়েছে। বুধবার দুপুরে প্রতিবেশীদের না জানিয়ে তার বড়ছেলে মাসুম ও ছোট ছেলে হোমিও চিকিৎসক মেহেদী হাসান সোহাগ তড়িঘড়ি করে লাশ দাফনের উদ্যোগ নেয়। ঘটনাটি এলাকার মানুষের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মমতাজ বেগমের মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।

এ ব্যাপারে নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বলেন, মমতাজ বেগমের মৃত্যর ঘটনাটি রহস্যজনক। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এছাড়া তার দুই ছেলে মাসুম ও মেহেদী হাসান সোহাগসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বক্তব্য বিকৃতির শিকার সাতক্ষীরার ডিসি, খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা

খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু জিজ্ঞাসাবাদের জন্য দুই ছেলেসহ পরিবারের সদস্যরা থানা হেফাজতে

আপডেট সময় ০৭:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬