ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সুন্দরবনের জলদস্যু সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার সুন্দরবনের জলদস্যু আলিফ বাহিনীর লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার বহিরাগত দিয়ে সংবাদ সম্মেলন মানেই নিজেকে দোষী প্রমাণ করা: DRU-তে প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্থা কন্যাশিশু দিবসে পীরগঞ্জ প্রশাসনের ‘দায়সারা আনুষ্ঠানিকতা’: জনমনে ক্ষোভ যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে আসছে মানব কণ্ঠের অনুসন্ধানী সাংবাদিক ও সাহিত্যিক মোস্তাকিম নিবিড়ের ‘পূর্ণতা’ পুলিশ কর্মকর্তাদের সাথে ছবি প্রোফাইলে দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ইজিবাইক নেতা আবু বক্করের বিরুদ্ধে আমেরিকা প্রবাসী হারুনুর রশিদের নিখোঁজ হওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান শিমু’র ২২তম মৃত্যু বার্ষিকী পালিত

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (৪ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।

বোর্ড জানায়, অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো ফরওয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের জলদস্যু সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

আপলোড সময় ০২:২৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬