ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
লালবাগ থেকে বনানী, বনানী থেকে আশুগঞ্জ—দায়িত্ব পালনে আলোচনায় পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান সরকারি আদেশ বাস্তবায়ন ও সমবরাদ্দের দাবি বিএডিসি ডিলারদের সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক সমাজের মানববন্ধন তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত দলিতের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ তালায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি বিতরন নারায়ণগঞ্জ জেলা পরিদর্শনে ৪৩ ও ৪৪তম বিসিএসের ১৩ শিক্ষানবিশ এএসপি ভূমি দখল ও অবৈধ গেট উচ্ছেদের দাবিতে মানিকদীর ভুক্তভোগীদের সাংবাদিক সম্মেলন রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (৪ জুলাই) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।

বোর্ড জানায়, অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো ফরওয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

লালবাগ থেকে বনানী, বনানী থেকে আশুগঞ্জ—দায়িত্ব পালনে আলোচনায় পুলিশ কর্মকর্তা আনিসুর রহমান

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

আপলোড সময় ০২:২৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬