ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ভয়াবহ লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন “নিমেষেই হারিয়ে যাওয়া এক নক্ষত্র : আবু সুফিয়ান” খুলনায় নারী ‘মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ নারীপক্ষ’র সংবাদ সম্মেলন  খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই খুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার বেহাল দশা: ওষুধ, পরীক্ষা ও চিকিৎসক সংকটে ভোগান্তিতে রোগীরা ড. মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী সিলেটে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদ করায় হামলা, একের পর এক মামলায় হয়রানির অভিযোগ তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার রূপগঞ্জে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ শীর্ষক সেমিনার

রূপগঞ্জে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ শীর্ষক সেমিনার

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত ইনসাফভিত্তিক নীতি ও জীবনাদর্শ অনুসরণ করেই কেবল বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

শুক্রবার (২১ আগস্ট ) সকাল ১০টায় রূপগঞ্জের তারাব পৌর অডিটরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ’ শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল জব্বার। অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক মুহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “আইয়ামে জাহেলিয়াত বা অজ্ঞতার যুগের চরম শোষণ, অবিচার ও বর্ণবৈষম্য দূর করে মহানবী (সা.) ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে এমন একটি অনন্য রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে প্রতিটি নাগরিকের জানমাল, অধিকার ও মানবিক মর্যাদা সুরক্ষিত ছিল।” তিনি আরও বলেন, “বর্তমান বাস্তবতায় ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে মানবতার মুক্তির দূত বিশ্বনবী (সা.)-এর কালজয়ী আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।”

বক্তব্যে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশে চরম বৈষম্য ও অবিচার কায়েম করেছিল। বর্তমান সরকারের কার্যক্রমেও সেই ধারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মুহাম্মদ মমিনুল হক সরকার, মাওলানা ওবায়দুল কাদের কাশেমী নদভী, মাওলানা আবু বকর এবং মাওলানা ওমর ফারুক মুজাহিদী।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে নবীর আদর্শের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

রূপগঞ্জে বৈষম্যহীন সমাজ গঠনে রাসূল (সা.)-এর আদর্শ শীর্ষক সেমিনার

আপলোড সময় ০৯:৫৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬