ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তালা এসি ল্যান্ড অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে  ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত খুলনা চেম্বারের নির্বাচন আয়োজনের দাবি ব্যবসায়ী ঐক্য পরিষদের ঠাকুরগাঁওয়ে ভয়াবহ লোডশেডিং, তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন “নিমেষেই হারিয়ে যাওয়া এক নক্ষত্র : আবু সুফিয়ান” খুলনায় নারী ‘মুক্তির আন্দোলন বিস্তৃতিকরণ’ নারীপক্ষ’র সংবাদ সম্মেলন  খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই খুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার বেহাল দশা: ওষুধ, পরীক্ষা ও চিকিৎসক সংকটে ভোগান্তিতে রোগীরা ড. মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী সিলেটে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদ করায় হামলা, একের পর এক মামলায় হয়রানির অভিযোগ

তালা এসি ল্যান্ড অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে 

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে সরকারি কার্যালয়ে বসে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় ভূমিসেবা গ্রহীতা ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় ভূমিসেবা গ্রহীতাদের অভিযোগ, সরকারি দপ্তর জনসাধারণের সেবা গ্রহণের স্থান। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশ্যে ধূমপান করা শুধু দাপ্তরিক পরিবেশের শৃঙ্খলা পরিপন্থী নয়, বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনেরও লঙ্ঘন।

বিশেষ করে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ, নারীও পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিশুদের সামনে ধূমপান করলে তারা পরোক্ষ ধূমপানের শিকার হওয়ার আশঙ্কা থাকে।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ অনুযায়ী, সরকারি অফিসসহ নির্ধারিত বিভিন্ন স্থান ধূমপানমুক্ত এলাকা হিসেবে বিবেচিত।

ফলে সরকারি কার্যালয়ের অভ্যন্তরে প্রকাশ্যে ধূমপানের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, ভূমি অফিসে দায়িত্ব পালনকারী একজন সরকারি কর্মচারীর এমন আচরণ সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক বার্তা সৃষ্টি করে।

সরকারি অফিসে যেখানে নাগরিকদের সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সেবা পাওয়ার কথা, সেখানে প্রকাশ্যে ধূমপানের মতো ঘটনা সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলতে পারে।

অভিযোগের বিষয়ে স্থানীয় ভূমিসেবা গ্রহীতা, মোঃ ইকরামুল ইসলাম, শেখ আল আমিন,অসীম চন্দ্রসহ অনেকেই বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণ সাধারণ মানুষের জন্য দৃষ্টান্ত হওয়া উচিত। সেক্ষেত্রে বিষয়টি এড়িয়ে না গিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ধূমপান ও অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সেবা গ্রহীতারা।

এ বিষয়ে পাটকেলঘাটা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্র মন্ডলকে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

তালা এসি ল্যান্ড অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে 

তালা এসি ল্যান্ড অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে 

আপলোড সময় ০৯:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬