ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত সাতক্ষীরার ব্রহ্মরাজপুর গাছ কেটে রাস্তা নির্মাণে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ১ জন গুরুত্বর জখম গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আড়াই বছর ধরে থানায় থানায় চাকরি, হদিস নেই এএসআই মোতালেবের খুলনায় অস্ত্র ও গুলিসহ শুটার বেলু গ্রেপ্তার খুলনায় স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা জেলা আইনজীবী থানা জামায়াতের  সেক্রেটারি এডভোকেট লিয়াকত আলীর ইন্তিকাল তালায় ‎দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় অসুস্থ্য গৃহবধূকে ধর্ষন মামলায় নারীসহ আটক- ২ তালায় নানান আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ খুলনায় যুবলীগ কর্মী গ্রেফতার

খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 42

খুলনায় গণপিটুনিতে রাজু (২৬) নামে এক শিশু অপহরণকারী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে। নগরীর আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গণপিটুনিতে নিহতের সত্যতা নিশ্চিত করেন।

আড়ংঘাটা থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী পরিদর্শক (এসআই) ফেরদাউস জানান, দুপুর পৌঁনে ২টার দিকে রাজু নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর মেয়ে মিমকে (৪) অপহরণের চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।

ডিউটি অফিসার এসআই ফেরদাউস বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত

খুলনায় গণপিটুনিতে শিশু অপহরণকারী নিহত

আপলোড সময় ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬