ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুলনায় ওএমএস বন্ধ: ১৬ ওয়ার্ডের ৫ হাজার নিম্ন আয়ের পরিবার খাদ্য সংকটে সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ খুলনায় মঞ্জুরুল হত্যা মামলার দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেফতার রূপগঞ্জে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ প্রথম স্ত্রীর তথ্য গোপন করে বিয়ে, নির্যাতন ও পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ আফজালের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ; ১ জন মায়ানমারের নাগরিক আটক তালায় অস্তিত্বহীন মাদ্রাসার নামে বই উত্তোলন: ভবনের স্থানে ক্ষেতে পেঁপে-বেগুন-ভেন্ডি ও মরিচের চাষ! তালায় ধানদিয়া কৃষ্ণনগর সুইচগেট বন্ধ করে খালে পাট পচন, মানবেতর জীবনযাপন জেলেদের তালা এসি ল্যান্ড অফিসে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ নায়েব তারক চন্দ্রের বিরুদ্ধে  ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবমুক্ত খুলনা চেম্বারের নির্বাচন আয়োজনের দাবি ব্যবসায়ী ঐক্য পরিষদের

রূপগঞ্জে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার, তারাব বিশ্বরোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্বরোড, তারাব, বরাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা দীর্ঘদিন ধরে ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। প্রায় দুই বছর ধরে এভাবে বর্জ্য ফেলার ফলে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।

ভুক্তভোগীরা বলেন, বৃষ্টির সময় ভাগাড়ের ময়লা-আবর্জনা ধুয়ে আশপাশের বাড়িঘরে ঢুকে পড়ে। এই ভাগাড়ের আশপাশে তিন শতাধিক পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পরিবারের সদস্যরা নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।

তাদের আরও অভিযোগ, ময়লার স্তূপের কারণে মহাসড়কের একাংশ কার্যত দখল হয়ে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

মানববন্ধনে বক্তারা আবাসিক ও ব্যস্ত বাণিজ্যিক এলাকা থেকে ময়লার ভাগাড়টি দ্রুত অপসারণ করে নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানান। একই সঙ্গে সমস্যার স্থায়ী সমাধানে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

খুলনায় ওএমএস বন্ধ: ১৬ ওয়ার্ডের ৫ হাজার নিম্ন আয়ের পরিবার খাদ্য সংকটে

রূপগঞ্জে ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ

আপলোড সময় ০৬:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬