রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়া পুড়াভিটা নামক এলাকা থেকে ২শত পুড়িয়া হিরোইন মামলায় বুধবার পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। ধৃত আসামীরা হচ্ছে- ১। মোছাঃ রোজি বেগম (৬০), স্বামী- আরিফ কাজী, ২। নিশি আক্তার (৪২), পিতা- মৃত আইয়ুব ফকির, ৩। আখের আলী (৩২), পিতা- মোসলেম আলী মোল্লা, মাতা- নুরজাহান বেগম, সর্ব সাং- পুড়াভিটা উত্তর দৌলতদিয়া, ৪। মোছাঃ রিনা খাতুন (৫৪) স্বামী- কাইয়ুম শেখ, সাং- উত্তর দৌলতদিয়া সিনেমাহল রোড ৫ নং ওয়ার্ড, সর্ব থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- রাজবাড়ী। এ মামলায় পলাতক আসামী লাইলী বেগম (৪০) জানান, তিনি আসামীদের গ্রেফতারের সময় ফরিদপুর জেলার সদরপুর উপাজেলার পূর্বকান্দি গ্রামে স্বামী- ইব্রাহিম প্রামানিকের বাড়ীতে ছিলেন। তার স্বামী একজন কৃষক। গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) রাজিব সিকদার একটি কুচক্রী মহলের সহযোগীতায় তাকে ৫ নং আসামী হিসাবে পলাতক দেখিয়েছে। গোয়ালন্দ ঘাট থানার মামলা নম্বর- ৩ (৮) ২৬। এই মামলার সুষ্ঠ তদন্তের জন্য মহা-পুলিশ পরিদর্শক (আইজি) নিকট ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, আসামী রোজি বেগমের বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।
সংবাদ শিরোনাম
গোয়ালন্দে দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে হিরোইনসহ ৪ জন গ্রেফতার
-
রফিকুল ইসলাম, রাজবাড়ী থেকে - আপলোড সময় ১১:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- 22
Tag :
জনপ্রিয় সংবাদ























