ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সুন্দরবনের জলদস্যু সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার সুন্দরবনের জলদস্যু আলিফ বাহিনীর লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার বহিরাগত দিয়ে সংবাদ সম্মেলন মানেই নিজেকে দোষী প্রমাণ করা: DRU-তে প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্থা কন্যাশিশু দিবসে পীরগঞ্জ প্রশাসনের ‘দায়সারা আনুষ্ঠানিকতা’: জনমনে ক্ষোভ যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে আসছে মানব কণ্ঠের অনুসন্ধানী সাংবাদিক ও সাহিত্যিক মোস্তাকিম নিবিড়ের ‘পূর্ণতা’ পুলিশ কর্মকর্তাদের সাথে ছবি প্রোফাইলে দিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ ইজিবাইক নেতা আবু বক্করের বিরুদ্ধে আমেরিকা প্রবাসী হারুনুর রশিদের নিখোঁজ হওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি রূপগঞ্জে নারীকে ধর্ষণের পর হত্যা, আদালতে আসামির স্বীকারোক্তি তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান শিমু’র ২২তম মৃত্যু বার্ষিকী পালিত

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ

  • খুলনা অফিস
  • আপলোড সময় ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • 66

আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে খুলনায় গণমাধ্যমকর্মীদের  সাথে নিয়ে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেস ক্লাব এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলা্ম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংলাপটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র অধ্যয়ন বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।

খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার বলেন, “গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর উপস্থাপনে আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, “বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এ ধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা পর্যালোচনা এবং আরও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে।”

সমাপনী বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, “জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা, বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হবে। আমরা চাই, এ সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন চর্চায় বাস্তব পরিবর্তন আনুক।”

পিআইবির অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন বলেন, “জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ। উৎস নির্বাচন, ভাষা, ছবি এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তেই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ।”

সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী অংশ নেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত একটি চার বছর মেয়াদি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো গণমাধ্যম প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম, ও জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রুপা

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের জলদস্যু সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার

সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ

আপলোড সময় ০৯:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬