ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন যশোরে তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে প্রবাসী স্বামীর আইনি লড়াই এভাবে আর কোনো পুলককে  গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না সাতরাস্তা ফ্লাইওভারে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার ঠাকুরগাঁও চেম্বারে নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়ম, নির্বাচন ছাড়াই কমিটি গঠণ ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার,দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় আগস্টে বিজিবি’র ব্যাপক অভিযানে, ৩৪৭ কোটি ৮১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকসহ আটক ৪৫১

যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফল প্রকাশ করেছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনঃনিরীক্ষণের পর বোর্ডের অধীনে মোট ১ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য থাকা ৩৮০ জন পরীক্ষার্থী নতুন করে উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, পুনঃনিরীক্ষণের পর বিভিন্ন গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে অকৃতকার্য থেকে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি অনেক পরীক্ষার্থী পেয়েছে পরবর্তী গ্রেড ও জিপিএ-৫।

পুনঃনিরীক্ষণের আগে এফ গ্রেড পাওয়া ৩৮০ জন পরীক্ষার্থী নতুন ফলাফলে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে এফ থেকে এ গ্রেড পেয়েছে ১ জন। এফ থেকে এ মাইনাস গ্রেড পেয়েছে ৩ জন। এফ থেকে বি পেয়েছে ৩৩ জন। এফ থেকে সি গ্রেড পেয়েছে ১৯ জন। এফ থেকে ডি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩২৪ জন।

খাতা পুনঃনিরীক্ষণের পর যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে। আগে এ গ্রেড পাওয়া ৭৩১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছে। এছাড়া আগে এ গ্রেড পাওয়া ১৯ জন এবং বি গ্রেড পাওয়া ২ জন পরীক্ষার্থীও পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ অর্জন করেছে।

পুনঃনিরীক্ষণের ফলে এ মাইনাস থেকে এ গ্রেডে উন্নীত হয়েছেন ৩০৮ জন পরীক্ষার্থী। এছাড়া বি থেকে এ গ্রেডে উন্নীত হয়েছে ১২ জন। বি থেকে এ মাইনাস পেয়েছে ১৫০ জন। সি থেকে এ পেয়েছে ১ জন। সি থেকে এ মাইনাস পেয়েছে ১ জন। সি থেকে বি পেয়েছে ৬৫ জন। ডি থেকে এ মাইনাস পেয়েছেন ১ জন। ডি থেকে সি পেয়েছে ১৪ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো: আব্দুল মতিন জানান, পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের আবেদন পাওয়ার পর অভিজ্ঞ পরীক্ষকদের মাধ্যমে নিয়ম অনুযায়ী উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই করা হয়। এ সময় উত্তরপত্রে নম্বর গণনা, নম্বর ওঠানো বা লিখনসংক্রান্ত কোনো ভুল থাকলে তা সংশোধন করা হয়।

পুনঃনিরীক্ষণের পর সংশোধিত ফলাফল প্রস্তুত করে তা বোর্ড কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রগুলোতেও সংশোধিত ফলাফল পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠেছে বিগত দিনে যারা খাতা দেখেছিল তাদের ব্যাপারে বোড কি পদক্ষেপ নেবে?

Tag :
About Author Information

Nirvik Sangbad

জনপ্রিয় সংবাদ

যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন

আপলোড সময় ০৩:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬