সাতক্ষীরার তালায় নকল ও ভেজাল সার-কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে র্যাব-৬ বিপুল পরিমানে ভেজাল ও নকল রাসায়নিক কীটনাশক, ওষুদসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল জব্দ করেছে। এসময় ভ্রাম্যমান আদালতে কারখানা মালিক মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা, ১ মাসের কারাদন্ড এবং জরিমানা অনাদায়ের আরও ১৫দিনের কারাদন্ড প্রদানসহ ভেজাল কৃষি উপকরন ধ্বংস করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে র্যাবের ্েকটি টিম উপজেলার তৈতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে নকল ওষুদ ও মালামাল জব্দ করার পর ভ্রাম্যমান আদালত সেখানে পৌছে ঘটনার সত্যতা পেয়ে এই দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ’র নেতৃত্বে র্যাবের একটি দল এদিন সকালে তালার লাউতাড়া গ্রামে মশিয়ার রহমান মোড়লের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মশিয়ারের বসত বাড়ি, গোয়াল ঘর, ধানের গোলাঘর ও বাগানের মধ্যে পরিত্যাক্ত একটি বসতবাড়িতে তল্লাশি করে বিপুল পরিমান নকল ওষুধ, কীটনাশক ও রাসায়নিক কেমিক্যালসহ সেগুলো বাজারজাত করার জন্য ঢাকা ও গাজাীপুর অঞ্চলের ঠিকানা ব্যবহার করা কার্ডন প্লাস, নেচার অ্যান্ড কেয়ার অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ক্যাটলিন, এবিসি এগ্রোভেট ডিভিশনের সুলবেন, আল-কেমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিস কার্ব, পাওয়ার শট, এমি-টপ, পাইডিনো প্লাস, উইনকডসহ বিভিন্ন প্রতিষ্ঠিত কৃষি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিাকানা সম্বলিত প্লাস্টিকের কৌটা, প্যাকেট ও মোড়ক উদ্ধার করে। এঘটনায় তৎক্ষাত র্যাব সদস্যরা মশিয়ার রহমানকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে। ধৃত মশিয়ার রহমান লাউতাড়া গ্রামের মৃত ইমান আলী মোড়লের ছেলে এবং লাউতাড়া বাজারে তার মেসার্স জাকির ট্রেডার্স নামের একটি সার ও ওষুদের দোকান রয়েছে।
অভিযান শেষে তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান বালাই নাশক আইনে মশিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। আর জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের জেলসহ জব্দকৃত ভেজাল কৃষি উপকরণ ধ্বংসের আদেশ দেয়া হয়।
র্যাব’র কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মশিয়ারের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে নকল ও ভেজাল সার, ওষুদ, কীটনাশক ও এসব তৈরি রাসায়নিক উপকরনসহ বিভিন্ন কৃষি পন্য জব্দ করা হয়। এসব নকল পণ্য বিভিন্ন নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো। ভ্রাম্যমান আদালতের নির্দেশে নকল এসব পণ্য ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, নকল ও ভেজাল পণ্য উৎপাদন এবং বাজারজাতের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এসময় তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জি.এম. শাওন জানান, মেসার্স জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী এবং মশিয়ার রহমান বিসিআইসি সারের সাব-ডিলার পরিচয় দিলেও তার কোনও লাইসেন্স নেই। অবৈধ ভাবে তিনি সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করাসহ নকল ও ভেজাল কৃষি ওষুদ এবং কীটনাশক উৎপাদন করছিল। নকল ও ভেজাল কৃষি উপকরণ ব্যবহারের ফলে ফসলের উৎপাদন ব্যহত হওয়ার পাশাপাশি কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। কৃষি উপকরণের মান নিশ্চিত করতে এবং নকল-ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।
থানা সূত্রে জানা গেছে, দন্ডাদেশ প্রাপ্ত মশিয়ার রহমানকে এদনি সাতক্সীরা বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে এবং জব্দকৃত ভেজাল ও নকল কৃষি উপকর ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, মশিয়ার রহমান সরদার লাউতাড়া এলাকায় বসবাসকারী কেশবপুর এলাকার এক চিহ্নিত প্রতারক জাহাঙ্গীর আলমের সহযোগীতায় প্রায় ১৮ বছর ধরে নিজ বাড়িতে নকল ও ভেজাল কীটনাশক, ওষুধ ও সার তৈরি করে বাজারজাত করে আসছে বলে একটি সূত্র জানিয়েছে।

তালায় তৃণমূল নারী সমাবেশ অনুষ্ঠিত
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সভা কক্ষে তৃণমূল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা। সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম শাওন, ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল, সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, আইসিটি কর্ককর্তা মোতাহার হোসেন, শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, উত্তরণের সমন্বয়কারী শম্ভূ চরণ চৌধুরী, হাসিনা পারভীন, প্রফেসর রেজাউল করিম, দিলীপ সানা, রুপালীর পরিচালক সফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান ও সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ। এসময় বিভিন্ন এলাকার নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোচনা হয়।
বি. এম. জুলফিকার রায়হান, তালা থেকে 






















