ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
“ভিউ বাণিজ্য : সামাজিক পুঁজি” ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি খুলনার সোনাডাঙ্গায় শিক্ষকদের বিরুদ্ধে ক্লাস ফাঁকি ও অনৈতিক আচরণের অভিযোগ, গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি গোপালগঞ্জে নির্মাণাধীন কারখানা থেকে যুবকের মরদেহ উদ্ধার নেপালে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স সাতক্ষীরা কালিগঞ্জ বন্দকাটিতে পত্রবধূ ইয়াবা কারবারে জড়িত থাকায় সন্তানকে তাজ্য পুত্র পিতার নরসিংদীর পলাশে প্রতিবেশী ভাতিজার বিরুদ্ধে চাচীকে ধর্ষণের অভিযোগে পিবিআই’র হাতে গ্রেফতার ১ চীনের অর্থায়নে মোংলা বন্দরে ২টি অত্যাধুনিক কন্টেইনার জেটি নির্মাণ হচ্ছে —— মতবিনিময় সভায় মোংলা বন্দরের চেয়ারম্যান খুলনা শিপইয়ার্ডে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’য়ের লঞ্চিং

গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে গোপালগঞ্জে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

সভায় পুলিশ সুপার বলেন, জেলার প্রতিটি পূজামণ্ডপকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পূজা চলাকালে মণ্ডপগুলোতে পর্যাপ্তসংখ্যক পোশাকধারী পুলিশ এবং আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ দল দায়িত্ব পালন করবে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়। প্রতিমা বিসর্জনের নির্ধারিত সময়সূচি ও রুট যথাযথভাবে অনুসরণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পূজার সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সভায় জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্টের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের গুজবে কান না দিয়ে জরুরি প্রয়োজনে নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০১০০২৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে জেলা পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। এ কাজে জেলার নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামও উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Nirvik Sangbad

“ভিউ বাণিজ্য : সামাজিক পুঁজি”

গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি

আপলোড সময় ০৮:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬