খুলনায় দুর্বৃত্তরা মো. জাকির হোসেন শেখ ওরফে জাকির শেখ (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া ইউনিয়নের খাচাডাঙ্গা গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। তিনি স্বল্পবাহিরদিয়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও রূপসা উপজেলা ছাত্রদলেল সদস্য সচিব আবু সাঈদের বড় ভাই রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান এ হত্যাকা-ের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, এ হত্যাকা-ের পর স্বল্পবাহিরদিয়া ইউনিয়নসহ আশপাশ এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে জাকির শেখ বাগেরহাটের ফকিরহাটের ফকিরহাট উপজেলার সীমান্ত সংলগ্ন গ্রাম রূপসা উপজেলার খাচাডাঙ্গা গ্রামের একটি দোকানে জাকির শেখসহ কয়েকজন বসে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে ঘটনাস্থলের পাশে রাখে। এরপর তারা জাকির শেখের মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ হত্যাকা-ের পর ঐ এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে জাকির শেখ খাচাডাঙ্গা গ্রামের একটি দোকানে বসে কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় হেলমেট পরিহিত দুইজন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে তার মাথা লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি এ হত্যাকা-ের তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ ব্যাপারে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে প্রাথমিকভাবে কারা ও কী কারণে তাকে হত্যা করেছে তা জানা সম্ভব হয়নি।
তিনি বলেন, আমরা হত্যাকান্ডের কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি।
সংবাদ শিরোনাম
খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত মানুষের মধ্যে চরম আতঙ্ক
-
খুলনা অফিস - আপলোড সময় ১২:২৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- 31
Tag :
জনপ্রিয় সংবাদ



















